somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আল্লাহ পাক সকল অভিযোগ থেকে চিরমুক্ত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহান আল্লাহ সুবাহানাহু ওয়াতাআ'লার বিস্ময়কর সৃষ্টি অনন্ত সুন্দর অন্তহীন মহাকাশ। যার শুরু এবং শেষ একমাত্র তিনিই জানেন। লক্ষ কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্ররাজি আবিষ্কার হচ্ছে আজও। এগুলো আবিষ্কার হচ্ছে আর বিজ্ঞানের আশির্বাদে চক্ষু খুলে যাচ্ছে আমাদের। আসলে এসব আবিষ্কারের ধারায় বিশাল অন্তহীন মহাকাশ গবেষনায় এখনও বিজ্ঞানের আবিষ্কারের জগতের সকল সাফল্যকে শিশু বলে মনে করারও সময় আসেনি। তাঁর অন্তহীন ক্ষমতার কাছে আমরা যা দেখি বা না দেখি পার্থিব এই সৃষ্টিজগত কিছুই নয়। তাঁর সৃষ্টির কণা্মাত্রকেও ধারণ করার ক্ষমতা আমাদের নেই। আমরা এতই ক্ষুদ্র যে, তাঁর বড়ত্ব পরিমাপের ক্ষমতা ও যোগ্যতাও আমাদের নেই। তাঁর সৃষ্টি সৌন্দর্য্যে বিমোহিত অনন্ত মহাশুন্যের কিছু ছবি যুক্ত করা হলো পোস্টে, যা চিন্তার খোড়াক যোগায়, দেখে চক্ষু শীতল হয়। জ্ঞানীদের জন্য এসবের ভেতরে রয়েছে উপদেশ।

জীবন মৃত্যুর মহান মালিক কাউকে পুরষ্কার না দিলেও কারও অভিযোগ করার কিছু থাকে না। জান্নাতের নাজ নেআমতও তাই। তিনি দয়া করে এগুলো সৃষ্টি করেছেন। আমাদের জন্য বানিয়ে রেখেছেন। আমাদের সুখ শান্তি আর আরাম আয়েশের জন্য এসবই তাঁর অপার কুদরতে তিনি সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছে করলে এসব আমাদের জন্য না-ও রাখতে পারতেন। আর তিনি না রাখলে আমাদের কিছুই করারও থাকতো না। সুতরাং, মালিকের পক্ষ থেকে লোভ দেখানো নয়, জান্নাতের নাজ নেআমতের আগাম ঘোষনাকে আমরা শুধু সুসংবাদ মনে করি। আর তিনি তো যেমন তেমন কোনো মালিক নন। তাঁর ক্ষমতা অসীম। তাঁর কুদরত সীমাহীন। তাঁর ইচ্ছাই চূড়ান্ত। তিনি 'কুন' বললেই সব হয়ে যায়। তিনি তাকিয়ে থাকলেই শস্য শ্যামল সবুজ পৃথিবী বেঁচে থাকে। তিনি ইশারা করলেই গোলাপ কলি মেলে দেয়। সৌন্দর্য্যের বিপুল বিচ্ছূরণে জেগে ওঠে মৃত ধরালোক। এমনই শক্তিমান তিনি। এমনই মহাক্ষমতার অতল উতস তিনি।



সুতরাং, তাকে প্রশ্ন করার সাহস কার? কিয়ামতের দিন তার সামনে দাঁড়ানোর সাহস পাবে না কেউ। কেবলমাত্র তিনি যদি কাউকে অনুমতি প্রদান করেন। কবরবাসীগন উঠে আসবেন। দলে দলে হাশরের মাঠে সমবেত হতে থাকবেন সকলে। সকলেই উলঙ্গ। কারও শরীরে কোনো পোষাক পরিচ্ছদের চিহ্ণমাত্র নেই। কারও দিকে কেউ তাকানোর ফুরসত পাবে না। সকলেই ব্যস্ত ত্রস্ত। এতই ব্যস্ত যে, মা তার দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। গর্ভধারিনীর অজান্তেই গর্ভপাত হয়ে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, সন্তান বাবা মাকে ভুলে যাবে। গোটা সৃষ্টিজগত থরথর কম্পমান। আসমান ফেটে চৌচির হয়ে যাবে। জমিন উল্টে যাবে। পাহাড়গুলো ধুনিত তুলার মত, সফেদ ফেনার মত উড়তে থাকবে। সাগরে, সলিলে, নাহারে-আনহারে আগুন ধরে যাবে।



গোটা হাশরবাসী ভয়, আতঙ্ক আর সীমাহীন কষ্টে থাকবেন নিমজ্জিত। তখন নাফসী নাফসী ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। একজন। সৃষ্টিকুলের ভেতরে কেবলমাত্র একজনই তখন 'রব্বি হাবলি উম্মতি', 'রব্বি হাবলি উম্মতি' -বলে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। দীর্ঘ দীঘল সেই সিজদাহর সৌন্দর্য্য বর্ণনা করে সাধ্য কার? এই সিজদা 'অ-হিদুল ক্কহহার', 'জুল জালা-লি ওয়াল ইকরাম' পরম প্রতিপালক মহামহিয়ান মালিকের গোস্বাকে থামিয়ে দিবে। তিনি ঘোষনা দিয়ে দিবেন, 'হাবিব আমার, ইরফা' রা'ছাক, ইশফা' তুশাফফা'। দোস্ত আমার, আপনি আজ আর কাঁদবেন না। আজ আপনাকে আর কাঁদতে দেয়া হবে না। দুনিয়ার ৬৩ বছরের জীবন আপনি কেঁদে কাটিয়েছেন। আজ আপনার খুশি হওয়ার দিন। আমি আপনাকে আজ অনুমতি দিচ্ছি, আপনি মাথা তুলুন। শাফাআত করুন। যাকে খুশি করতে থাকুন। আপনার শাফাআত মঞ্জুর করা হবে। আপনার সুপারিশ কবুল করা হবে। হাবিব, আপনাকে তো আগেই বলেছিলাম-

'অলাল আ-খিরাতু খইরুল্লাকা মিনাল উ-লা।'

'নিশ্চয়ই আপনার জন্য আখিরাত পার্থিব জীবন থেকে উত্তম।'



অতএব, মহান প্রভূ বারি তাআ'লার পক্ষ থেকে পুরষ্কারপ্রাপ্তির এসব বার্তা বিশ্বাসী বান্দাদের অন্তকরণে তাঁর বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। তাঁর অনাবিল দয়ারই ভিন্নরকম প্রকাশ।

ছবি: অন্তর্জাল।









সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×