somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আসছে পবিত্র মাহে রমজান : ব্যবসা-বানিজ্যসহ সর্বক্ষেত্রে চাই সংযম।

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'আল্লাহুম্মা বা-রিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান।'

রজব মাস শুরু হয়েছে। জানি না, রমজান পাব কি না। হায়াতের কাটা কোন পর্যন্ত গিয়ে থেমে যাবে, কারও জানা নেই। তাই সমাগত মাহে রমজান যাতে আমাদের প্রত্যেকের নসিব হয়, সে পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ পাক যেন প্রলম্বিত করে দেন সে জন্য প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া উপরের দুআটি বেশি বেশি পড়তে থাকি।

আজ থেকে নিয়ে হিসেব করলে আর মাত্র ৫৬ কি ৫৭ দিন বাকি রমজানের। তার মানে, এখন থেকে দু'মাসেরও কম সময়ের ভেতরে আমাদের মাঝে শুভাগমন ঘটবে পবিত্র মাহে রমজানের। আমরা রমজানপ্রাপ্তির আসায় পথ চেয়ে থাকি। সময় গননা করি। ক্যালেন্ডারে চোখ রাখি। কারণ, রমজান আসে রহমত, মাগফিরাত আর নাজাতের মহান বারতা নিয়ে। এই তো আর ক'টা দিন গেলেই চলে আসবে মহিমাময় মাস শা'বান। শৈশবে গাওয়া হৃদয় সিক্ত করা সেই গজল আজও মনে পড়ে-

'বছর শেষে এলো আবার মোদের মাঝে শা'বানের চাঁন,
আল্লাহ বলেন, আমি দিব বান্দাদের সম্মান।'

আসছে পবিত্র মাহে রমজান : ব্যবসা-বানিজ্যসহ সর্বক্ষেত্রে চাই সংযম।

পবিত্র মাহে রমজানের আগমনে আনন্দ শুধু মুমিন হৃদয়েই সীমাবদ্ধ নয়। কান পেতে শুনলে, গোটা বিশ্ব চরাচরে এর ছোঁয়া উপলব্ধি করা যায়। প্রকৃতিতেও যেন ছড়িয়ে পড়ে মাহে রমজানের পবিত্রতার আলোকচ্ছটা। গাছপালা পত্র পল্লব মেলে নিরবে যেন রমজানকে বরণ করে নিতেই ব্যাকুল হয়ে থাকে। পাহাড় পর্বত যেন স্থির অচঞ্চল পায়ে দাঁড়িয়ে মাহে রমজানের আগমনেরই বার্তা ঘোষনা করে যায়। ঝর্ণা গিরি সাগরও গভীর নির্লিপ্ততায় মাহে রমজানের আগমনী ই'লান করে যায়।

পবিত্র মাহে রমজানের সম্মানে, সিয়াম পালনকারীদের দিকে লক্ষ্য রেখে বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়, দ্রব্যমূল্য সাধারণত কিছুটা কমানো হয়। বিশেষত: মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের ব্যবসায়ীরা পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিটি জিনিসের দাম অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কমিয়ে দেন। কিন্তু দু:খজনক হলেও সত্য, বাংলাদেশের চিত্র পুরোপুরিই এর বিপরীত।

কথায় বলে- 'চোরে না মানে ধর্মের শিক্ষা!' অতিতের অভিজ্ঞতা বলে- ব্যবসায়ীদের একটি বড় অংশ মজুদদার এবং নিছক মুনাফাখোর। এদের বিবেচনায় লাভ ছাড়া অন্য কিছুর স্থান নেই। দ্রব্য মূল্য কমানো তো দূরের কথা, মাহে রমজানকে এরা টার্গেট করে রাখেন ব্যবসার মাস হিসেবে। পুরো বছরের ব্যবসায়ের সকল ক্ষতি আর লোকসান পুষিয়ে নেয়ার জন্যই যেন এদের কাছে রমজান মাসের আগমন। রোজাদারদের স্বাদ ও সাধ্যের কথা, তাদের প্রতি নূন্যতম হৃদ্যতা প্রদর্শনের কথা এরা ঘূনাক্ষরেও চিন্তা করেন না।

প্রায় বছরই বাজারসংশ্লিষ্টদের নিকট থেকে আমরা জানতে পারি, অধিক মুনাফার আশায় প্রতি বছরই রমজানের আগে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তুলতে পাঁয়তারা চালান একশ্রেণির অসাধু ব্যবসায়ী। সিন্ডিকেটের মাধ্যমে তারা এ অপতৎপরতা চালান। সরকারের সঙ্গে বৈঠকে ভোক্তাদের স্বার্থরক্ষায় নানা আশ্বাস প্রদান করলেও পরবর্তী সময়ে তা রক্ষা করেন না অধিকাংশ ব্যবসায়ী। রমজান, ঈদ বা পূজা এলেই খুচরা, মাঝারি ও বড় ব্যবসায়ীরা মেতে ওঠেন সাধারণ ভোক্তাদের পকেট কাটার উৎসবে।

এছাড়া রয়েছে পণ্যে ভেজাল দেয়ার বিষয়টি। এটি আরও গুরুতর। টাকা দিয়ে অখাদ্য, ডাইংয়ের রংসহ নানান ধরণের ভেজাল খাদ্যের নামে আমাদের কিনতে হয় এবং গলাধ:করণও করতে হয়। অবশ্য একথা ঠিক, প্রত্যেক ব্যবসায়ী বা আমদানিকারকই রমজানের বাজারে পণ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির জন্য দায়ী নন। পণ্যে ভেজাল দিয়ে থাকেন, এমন ব্যবসায়ীর সংখ্যাও কম বলেই আমাদের ধারণা।

এমতাবস্থায় গোটা ব্যবসায়ী সমাজকে দায়ী করে তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া যেমন সমীচীন নয়। তেমনি বিশেষ কোনো ব্যবসায়ীকে উদ্দেশ্য করেও কিছু বলার সুযোগ নেই। তাই যারা ভালো ব্যবসায়ী। যাদের ব্যবসা নীতি উত্তম। তাদের জন্য শুভকামনা। কল্যানের দুআ। আর যাদের ভেতরে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে রমজান মাসে রোজাদারদের পকেট কাটার উৎসবের খেয়াল রয়েছে, তাদের প্রতি সত্যের দিকে ফিরে আসার আহবান।

পরিশেষে প্রত্যাশা- ব্যবসায়ীরা তো শুদ্ধাচারী হবেনই, খাদ্যে ভেজাল মিশ্রনের পথ থেকে ফিরে আসবেন সংশ্লিষ্ট সকলেই, পাশাপাশি ব্যবসায়ীদের কর্মকান্ড নজরদারির দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গও যেন অনুপ্রাণিত হয়ে ওঠেন নিজেদের পরিশুদ্ধ করতে। পরিশীলিত করতে। পরিবর্তন করতে। পরিমার্জন করতে।

আল্লাহ পাক আমাদের রমজানের খায়ের ও বরকত হাসিল করার তাওফিক দিন। সকল প্রকারের অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত থাকার শক্তি দান করুন।

গভীর আন্তরিকতায় আবারও পাঠ করি-

'আল্লাহুম্মা বা-রিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান।'

অর্থ- 'হে আল্লাহ, আমাদের রজব ও শা'বান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন

আপডেটঃ বেশ ক'দিন পরে দেয়া এই পোস্টে মন্তব্য অপশন খোলা রেখেছিলাম। কিন্তু পোস্টের ভিউ গানিতিক হারে বৃদ্ধি পেতে দেখে কমেন্ট মডারেশন করে দেয়া হল। বলা তো যায় না, কখন আবার আসমানী গজব নাযিল হয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। সকলকে সুমতি দান করুন।

ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×