somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

পেঁপের বীজের স্বাস্থ্য গুণ।

১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পেঁপে দারুন পুষ্টিকর একটি ফল। সুস্বাদু পাকা পেঁপে সকলেরই প্রিয়। কাঁচা পেঁপেও তরকারি হিসেবে বেশ উপাদেয়। কাঁচা পেঁপের ভর্তা কে না পছন্দ করে! এছাড়া খাদ্য হিসেবে কাঁচা এবং পাকা পেঁপের রয়েছে বহুবিধ ব্যবহার। কাঁচা পাকা পেঁপের এসব গুনাবলী আমরা সকলেই কমবেশি জানি। কিন্তু পাকা পেঁপের বীজ যে দারুন উপকারী একটি ঔষধি, তা কি আমরা জানি? জানলেও ক'জনেই বা পরখ করে! আসুন, আজ জেনে নিই পেঁপে বীজ এর কিছু পুষ্টিগুণঃ

ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ পেঁপের বীজে রয়েছে দারুণসব পুষ্টিগুণ। পেঁপের বীজে রয়েছে নানান ধরনের ভিটামিন। এছাড়া পেঁপের বীজেে রয়েছে ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতো জরুরি কিছু মিনারেল। পেঁপে খাওয়ার পরে আমরা সাধারণত এর বীজ ফেলে দেই। পেঁপের বীজ ফেলে না দিয়ে খেলে অনেক উপকার পাওয়া যাবে। আসুন জেনে নেই, কেন পেঁপের বীজ আমাদের খাওয়া উচিত।

১। পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে পরিপাক প্রক্রিয়া ভাল থাকে। শরীরের ভেতর প্রোটিন ফাইবারকে ভাঙতে এবং হজম প্রক্রিয়াকে অনেক দ্রুততর করতে সাহায্য করে পেঁপে বীজ।
২। শরীরের টক্সিন দূর করতে রোজ এক চামচ পেঁপে বীজ বেটে খেলে উপকার পাবেন। লিভার সিরোসিসে যারা ভুগছেন তাঁরা রোজ এই পেঁপে বীজ খেলে উপকার পাবেন।
৩। ডেঙ্গু প্রতিরোধে পেঁপের বীজের জুড়ি নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই প্লেটলেট কমতে শুরু করে। এই সময় নিয়মিত পেঁপে বীজ এবং পেঁপে পাতা খেলে প্লেটলেট আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
৪। ফসফরাস থাকায় দৃষ্টি শক্তি ভাল করে পেঁপের বীজ। চোখের যেকোনো সমস্যায় পেঁপের বীজ খান।
৫। পেঁপের বীজ প্রাকৃতিক গর্ভ নিরোধক। তাই যদি পরিবার নিয়ে পরিকল্পনা করে থাকে তবে এই বীজ খাবেন না।
৬। পিরিয়ডের ব্যথা সম্পূর্ণ উপশমের কোনো উপায় নেই। তবে কিছু জিনিস মেনে চললে ব্যথা অনেক বশে থাকবে। পিরিয়ড চলাকালীন পেঁপে বীজের সঙ্গে মধু মিশিয়ে খান। ব্যথা অনেক কম হবে।
৭। পেঁপের বীজে রয়েছে প্রোটিওলাইটিক উৎসেচক। পেঁপের বীজ দেহে বাসা বাঁধা নানা ক্ষতিকর জীবাণু নাশ করে। এছাড়া দেহে প্রোটিন বিপাকে সাহায্য করে ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে।
৮। তেলতেলে ত্বক এবং ব্রণের সমস্যা দূর করতে পেঁপে বীজ দিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া মিশ্রণ। পেঁপে বীজ এবং পাতা বেটে ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসবে।
৯। শুষ্ক চুল এবং খুসকির সমস্যায় ভোগেন অনেকে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত পেঁপে বীজ খেলে চুল ঘন হয় এবং খুসকি দূর হয়।
১০। পানি ও দইয়ের সঙ্গে পেঁপে বীজের মিশ্রণ তৈরি করে নিয়মিত পান করলে যকৃত ভালো থাকে।

সুস্থ, সুন্দর এবং নিরোগ থাকুন সকলে।

ছবিঃ অন্তর্জাল।

তথ্যসূত্রঃ দৈনিক ইনকিলাব এবং সংগৃহীত।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×