somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আসুন, ছোটবেলার পড়া ব্যাকরণে চোখ বুলিয়ে নিই আবার; কারক কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ কারক নির্ণয় করো

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কারক কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ কারক নির্ণয় করো

*কারকের সংজ্ঞা :
কারক শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করলে পাই কৃ+ণক/অক।ক্রিয়ার সঙ্গে নামপদ বা অন্যান্য পদের যে সম্পর্ক,তাকে কারক বলে।

*কারকের প্রকারভেদ:
কারক ছয় প্রকার। যথা:
১. কর্তৃকারক :
যে বা যারা করে, তাই কর্তা বা কর্তৃকারক।
২. কর্মকারক :
যাকে কেন্দ্র করে করা হয়,তাই কর্মকারক।
৩. করণকারক:
করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক,উপায় মাধ্যম।
যার দ্বারা কোন কাজ করা হয়,তাকে করণকারক বলে।
৪. সম্প্রদান কারক:
যাকে সম্পূর্ণ অধিকার ত্যাগ করে প্রদান করা হয়,তাকে সম্প্রদান কারক বলে।
৫. অপাদান কারক:
যা হতে বা থেকে ক্রিয়া প্রকাশিত হয়,তাকে অপাদান কারক বলে।
৬. অধিকরণ কারক:
অধিকরণ অর্থ আধার।ক্রিয়ার স্থান,সময় ও বিষয়কে অধিকরণ কারক বলে।

কারক নির্ণয় এর সহজ পদ্ধতি:
প্রশ্ন করো কে বা কারা
কর্তা তোমায় দিবে সাড়া।।
প্রশ্ন করো কি বা কাকে
পাবে তখন কর্মটাকে।।
প্রশ্ন করো দ্বারা , দিয়া
করণ তোমার হবে প্রিয়া।।
প্রশ্নকরো শুধু কাকে,
পাবে তখন সম্প্রদানটাকে।।
প্রশ্ন করো হতে,থেকে
আটকে ধরো অপাদানটাকে।।
প্রশ্ন করো কোথায়,কখন
তখন পাবে অধিকরণ।।

কারকের উদাহরণ:
১. রিনা খায় খই।কে খায়? রিনা,রিনা কর্তৃকারক।
২. বিনা পড়ে বই।কি পড়ে? বই, বই হলো কর্মকারক।
৩. বল খেলে মুক্তি।কি দিয়ে খেলে? বল,বল হলো করণকারক।
৪. দেব তোমায় ভক্তি।কি দেয়? ভক্তি,ভক্তি হলো সম্প্রদান কারক।
৫. ঢাকা ছাড়ে গাড়ি।কোথা হতে ছাড়ে? ঢাকা, ঢাকা হলো অপাদান কারক।
৬. খুকু যাবে বাড়ি।কোথায় যাবে? বাড়ি।বাড়ি হলো অধিকরণ কারক।

সকল কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগে মনে রাখা যায়- 'পাগুটাদীপতি' কথাটি। ছোটবেলায় আমরা অনেকেই পড়েছিলাম সহজ এই পাঠটি।

পাগলে কিনা বলে - কর্তৃ কারকে সপ্তমী
গুরুজনে কর নতি - কর্ম কারকে সপ্তমী
টাকায় কিনা হয় - করন কারকে সপ্তমী
দীনে দয়া কর - সম্প্রাদান কারকে সপ্তমী
রাজয়ে ডরে না বীর - অপাদান কারকে সপ্তমী
তিলে তৈল আছে - অধিকরন কারকে সপ্তমী।

কারক সম্মন্ধে দীর্ঘ আলোচনা না করে সংক্ষেপে মূল কথাগুলো তুলে ধরা হলো। সকলের উপকারে আসবে আশা করছি।

সংগৃহীত।

ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×