somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নববর্ষের প্রারম্ভে শুভেচ্ছা জ্ঞাপনের বিধান

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নববর্ষের প্রারম্ভে শুভেচ্ছা জ্ঞাপনের বিধান

আলহামদুলিল্লাহ। সময়ের কাটা ঘুরতে ঘুরতে পেরিয়ে গেল খৃষ্ট অব্দের আরেকটি বছর। আমাদের জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর। আজ ২০২০ সালের প্রথম দিন। ১ জানুয়ারি। নতুন বছরের শুরুর প্রাক্কালে পরস্পর একে অন্যকে শুভেচ্ছা জ্ঞাপনের একটি প্রথা আমাদের সমাজে প্রচলিত। এই শুভেচ্ছাজ্ঞাপনের উদ্দেশ্য তো একে অন্যের জন্য দুআ করা। কল্যান কামনা করা। সে অর্থে এই কাজটিকে নিছক ভাল না বলার যুক্তি নেই। কিন্তু মূলত: আমাদের সর্বাবস্থায় প্রতিটি দিনই পরস্পরের জন্য শুভকামনায় অতিবাহিত হওয়া উচিত। কি বছরের শুরুর দিন আর কি শেষ দিন। সারা বছরের, সারা জীবনের প্রতিটি দিনের প্রতি মুহূর্তে অন্যের কল্যান কামনায়, অপরের জন্য রহমত, বরকত এবং কল্যান কামনায় পার করা উচিত। হাদিসে তো 'অপরের কল্যান কামনা করাকেই দ্বীন' বলা হয়েছে। যার অন্তরে অন্যের জন্য শুভকামনা নেই, অপরের কল্যান চিন্তা বিমুখ যার হৃদয়, সে তো দ্বীনের মূল সৌন্দর্য্য থেকে দূরে।

সাধারণত: দেখা যায়, নববর্ষ উপলক্ষে ‘কুল্লু আম ওয়া আনতুম বি খাইর’ (সারা বছর আপনারা কল্যাণে থাকুন) বলে কিংবা বরকতের দুআ করে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে। উদাহরণ স্বরূপ- নতুন বছরে কল্যাণ ও বরকতলাভের দুআ করে কারো কাছে মেইল করা কিংবা মেসেজ পাঠানো। আমাদের জানা প্রয়োজন ইসলাম এ বিষয়ে কি বলে? ইসলামে এর বিধান কি?

এর উত্তরে বলা যায়, যদি কেউ আপনাকে শুভেচ্ছা জানায় তাহলে আপনি এর উত্তর দিতে পারেন। উত্তর দেয়াটা সাধারণ সৌজন্যতারও বিষয়। কিন্তু আপনি নিজের থেকে কাউকে শুভেচ্ছা জানাবেন না। এ মাসয়ালায় এটাই সঠিক অভিমত। যদি কেউ আপনাকে বলে যে, ‘নববর্ষ উপলক্ষে আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি’। আপনি জবাবে বলুন: 'আল্লাহ্‌ পাক আপনাকে কল্যাণ দান করুন, আপনার মঙ্গল করুন এবং এ বছরটিকে কল্যাণ ও বরকতের বছরে পরিণত করুন।' কিন্তু আপনি প্রথমে অন্যদেরকে শুভেচ্ছা জানাবেন না। কেননা সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম আজমাঈন, তাবে তাবেয়ীন, আয়িম্মায়ে মুজতাহিদীনসহ পূর্ববর্তী সলফে সালেহিনগন নববর্ষের শুভেচ্ছা জানাতেন এমন কোন বর্ণনা পাওয়া যায় না। বরং আমাদের আরো জেনে রাখা প্রয়োজন যে, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানেরও পরে দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব রাদিআল্লাহু তাআ'লা আনহুর খিলাফত আমলে এসে সলফে সালেহিনগন ‘মহররম’ মাসকে নতুন বছরের প্রথম মাস হিসেবে গ্রহণ করেছেন।

দ্রষ্টব্য. প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ বিন উছাইমীন (রহঃ) কে হিজরি বর্ষ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপনের হুকুম ও শুভেচ্ছার প্রত্যুত্তরে কি বলতে হবে সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি এই প্রকারের মতামতই প্রকাশ করেছিলেন। তথ্যসূত্র: উনাইযাস্থ ‘দাওয়াত ও ইরশাদ অফিস কর্তৃক প্রকাশিত শাইখের ‘মাসিক সাক্ষাৎকারের সংকলন’, সিডি সংস্করণ-১, প্রশ্ন নং- ৮৩৫]

হিজরি নববর্ষের শুরুতে শুভেচ্ছাজ্ঞাপন সম্পর্কে শাইখ আব্দুল কারীম আল-খুদাইর বলেন: বিভিন্ন উপলক্ষে যেমন- ঈদ উপলক্ষে মুসলমানের জন্য সাধারণ দুআ করতে কোন আপত্তি নেই; যদি ব্যক্তি এ দুআর ভাষ্যকে বিশেষ কোন ইবাদত হিসেবে বিশ্বাস না করে। বিশেষতঃ এ ধরণের শুভেচ্ছার উদ্দেশ্য যদি হয় পারস্পরিক সম্প্রীতি এবং অন্যের চেহারায় আনন্দ ও খুশি ফুটিয়ে তোলা।

এ সম্পর্কে ইমাম আহমাদ (রহঃ) এর মতামত বিশেষ অনুধাবনযোগ্য। তিনি বলেন: আমি প্রথমে কাউকে শুভেচ্ছা জানাই না। কেউ আমাকে শুভেচ্ছা জানালে আমি জবাব দেই। কেননা অভিবাদনের জবাব দেয়া ওয়াজিব। কিন্তু, প্রথমে শুভেচ্ছা জানানো: এটি কোন আদিষ্ট সুন্নত নয় এবং এ সম্পর্কে নিষেধও করা হয়নি।

শুভেচ্ছা বিনিময়ের বিধান নিয়েই যেহেতু এই পোস্ট। তাই সকলের জন্য অবারিত কল্যানের দুআ। নতুন বছরটিকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা প্রত্যেকের জন্য কল্যানকর করুন। অসহায় মানুষের কষ্ট দূর করুন। অভাবীর অভাব মোচন করুন। অনাথের আশ্রয়ের ব্যবস্থা করুন। মাজলূমের সহায় হোন।

ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×