somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

অবশেষে সিদ্ধান্ত; ১৪৪১ হিজরীতে পালিত হবে হজ; অংশ নিতে পারবে ২০ শতাংশ হজযাত্রী

০৯ ই জুন, ২০২০ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অবশেষে সিদ্ধান্ত; ১৪৪১ হিজরীতে পালিত হবে হজ; অংশ নিতে পারবে ২০ শতাংশ হজযাত্রী

অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সউদী সরকার। ১৪৪১ হিজরীতে পালিত হবে হজ; অংশ নিতে পারবে ২০ শতাংশ হজযাত্রী। প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে ১৪৪১ হিজরীতে প্রত্যেক দেশের মাত্র ২০ শতাংশ হজযাত্রীকে হজ করার সুযোগ দিবে সউদী সরকার। বাকি ৮০ শতাংশ হজযাত্রী এবার হজে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। এছাড়া বয়স্ক হজযাত্রীদেরও এবার হজে যাওয়ার অনুমতি দেয়া হবে না। বয়স্ক যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সাথে সম্পৃক্ত অনেক কম বয়স্ক নিবন্ধিত যাত্রীরাও হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। খবর আল জাজিরা, খালিজ টাইমস ও রয়টার্সের।

সউদী আরবের বড় ধরণের আর্থিক ক্ষতিঃ

হজ এবং ওমরাহ থেকে সউদী আরব প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে প্রতি বছর। চলমান করোনা ভাইরাসের কারণে হজযাত্রী কমানোর ফলে এবার সেটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। বলা বাহুল্য, অল্প সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেয়ায় দেশটির আর্থিক ক্ষতির পরিমান হবে বেশ বিপুল।

হজ ও ওমরাহ এজেন্সিগুলোর করুণ অবস্থাঃ

হজ এবং ওমরাহ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের এজেন্সিগুলো কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জানা গেছে, বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলে প্রায় ৬৫ হাজার হজযাত্রী চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছিলেন। কিন্তু করোনার কারণে নিবন্ধিত যাত্রীগণের অনেকেই তাদের হজ গমনের বিষয়ে দ্বিধাগ্রস্থ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। অনেকেই নিবন্ধনের জন্য জমাকৃত টাকা ফেরত নেয়ার চেষ্টা করে যাচ্ছেন।

করোনা মহামারীর লকডাউনের কারণে প্রায় ১৩ শতাধিক হজ এজেন্সি ও ৪ শতাধিক ওমরাহ এজেন্সি গত ৩ মাস যাবত অফিস খুলতে পারছে না। হজ ও ওমরাহ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকায় এসব এজেন্সি অর্থনৈতিকভাবে দেউলিয়ার পথে। কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা পরিশোধ করতে পারছে না এজেন্সিগুলো। এছাড়া সউদী আরবে ওমরাহ বন্ধ হওয়ায় দেশটির ব্যাংকে অনলাইনে পাঠানো কোটি কোটি টাকা এবং বিভিন্ন বাজেট ক্যারিয়ারে অব্যবহৃত টিকিটের কোটি কোটি টাকা এখনো ফেরত পাচ্ছে না। এ নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও হাব যথাযথ উদ্যোগ না নেয়ায় এজেন্সির মালিকরা চরমভাবে ক্ষুদ্ধ। আসন্ন জাতীয় বাজেটে ক্ষতিগ্রস্ত হজ, ওমরাহ ও ট্রাভেলস এজেন্সিগুলোকে প্রণোদনা দেয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জোর দাবি জানিয়েছেন একাধিক বৈধ হজ ও ওমরাহ এজেন্সির মালিক। এদিকে, এবার হজযাত্রায় অনিশ্চয়তা দেখা দেয়ায় লকডাউনের মাঝেই বিভিন্ন হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রী হজের টাকা ফেরত দেয়ার জন্য হজ এজেন্সির মালিকদের দফায় দফায় চাপ দিচ্ছেন। কিন্ত নিবন্ধিত হজযাত্রীর হজের জন্য প্রদত্ত টাকা সরকারি ব্যাংকে জমা থাকায় তা ফেরত দেয়ার কোনো সুযোগও পাচ্ছেন না এজেন্সি মালিকগন।

করোনা সউদীতেও সক্রিয়ঃ

এদিকে সউদীতে করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। মারা গেছেন ৭৪৬ জন। আর সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৫২৪ জন।

বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে দেশটি পরিকল্পনা করেছে এবার কম সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেয়ার। হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সউদীর দু’টি সূত্র জানিয়েছে, প্রতি বছর ২.৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ হজযাত্রীকে হজ করার সুযোগ দেয়া হয়। এবার সেই সংখ্যা মাত্র ২০ শতাংশে নামিয়ে আনা হবে। অর্থাৎ ২৫ লাখের জায়গায় মাত্র ৫ লাখ হজযাত্রী হজ করার সুযোগ পাবেন। বাকি ২০ লাখ হজযাত্রী হজে গমনের সুযোগ এ বছর পাবেন না। এছাড়া বয়স্ক হজযাত্রীদেরও হজে যাওয়ার অনুমতি দেয়া হবে না। যারা হজের সুযোগ পাবেন তাদের কঠোর নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি মেনেই হজ পালন করতে হবে।

গত বছর প্রায় ২ কোটি হজযাত্রী ওমরাহ পালন করেন। হজ করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৬ লাখ লোক।

চাই সর্বোচ্চ সতর্কতাঃ

এবছরের হজের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সউদী সরকার সাহসের পরিচয় দিয়েছে। করোনা ভাইরাসকে ভয় নয়, জয় করতে হবে সতর্কতার মাধ্যমে। সচেতনতার দ্বারা। তবে যারাই হজে যাওয়ার সুযোগ পাবেন, তাদের উচিত সর্বোচ্চ সতর্কতার সাথে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করা। কোনো অবস্থায়ই যাতে অসতর্কতার কারণে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখা একান্তভাবে বাঞ্চনীয়।

সংবাদ সূত্রঃ

১৪৪১ হিজরীতে হজের সুযোগ পাচ্ছে ২০ শতাংশ হজযাত্রী

হজের অনুমতি সীমিত আকারে দিতে পারে সৌদি



ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×