somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নাইজেরিয়ায় ধর্ষকদের পুরষ্কার স্বরূপ খোজাকরণ, শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের বিধান; আপনি কি একে নিছকই নির্মমতা বলবেন? আমাদের দেশের ধর্ষকবৃন্দকে এমন পুরষ্কার দেয়ার পক্ষে আওয়াজ তুলুন!!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: অন্তর্জাল।

নাইজেরিয়ায় ধর্ষকদের পুরষ্কার স্বরূপ খোজাকরণ, শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের বিধান; আপনি কি একে নিছকই নির্মমতা বলবেন? আমাদের দেশের ধর্ষকবৃন্দকে এমন পুরষ্কার দেয়ার পক্ষে আওয়াজ তুলুন!!!!

পৃথিবী জুড়েই বারবার ধর্ষণের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জোরদার হচ্ছে। এবার সেই দাবিকে মেনে নিয়েই ধর্ষকদের পুরষ্কার স্বরূপ কঠোর সাজার পথে হাঁটতে চলেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার প্রশাসন। সে দেশের প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নাইজেরিয়ায় ধর্ষকদের অস্ত্রোপচারের মাধ্যমে যৌনাঙ্গ কেটে বাদ দেবে সরকার। পাশাপাশি, শিশু ধর্ষণকারীদের দেয়া হবে মৃত্যুদন্ড। ১৪ বছরের কম বয়সের শিশুকে ধর্ষণ করলে তাকে বরণ করে নিতে হবে মৃত্যুদন্ডের এই পুরষ্কার।

কাদুনা প্রদেশে ধর্ষণের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়। আর তারপরেই এই সিদ্ধান্ত। স্থানীয় গর্ভনর আগেই ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ধর্ষণ রুখতে আরও কঠোর পদক্ষেপ করা দরকার। সেই দাবিকেই মেনে নিয়ে এবার কঠোর পথে হাঁটতে চলেছে সরকার।

কী ধরণের শাস্তি হবে সে দেশে?

বলা হয়েছে, যে পুরুষ ধর্ষকরা ধরা পড়বেন, তাঁদের ক্ষেত্রে অস্ত্রোপচার করে যৌনাঙ্গ বিচ্ছিন্ন করা হবে বা বাদ দিয়ে দেয়া হবে। আর যদি একই অপরাধের কারণে কোনও মহিলা অভিযুক্ত হয়ে ধরা পড়েন, তাহলে তার ফেলোপাইন টিউব বাদ দিয়ে দেয়া হবে। এছাড়া, ১৪ বছরের কম বয়সের শিশুকে ধর্ষণ করলে মৃত্যুদন্ডের মুখে পড়তে হবে।

শেষ কয়েকমাসে করোনাভাইরাস লকডাউন চলাকালীন নাইজেরিয়ায় ধর্ষণের সংখ্যা অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কম করে ৮০০ যৌন সহিংসতার ঘটনার অভিযোগ পুলিশের কাছে এসেছে। সেই কারণেই এমন কঠোর আইন সেখানে। সূত্র : মিরর।

আমাদের দেশের মেহনতি ধর্ষকবৃন্দকে এইজাতীয় ভালো মানের কোনো পুরষ্কারে ভূষিত করা যায় কি না একটু চিন্তা করা দরকার। না কি, এগুলোর কথা উঠালে ধর্ষকদের রক্ষায় আপনার প্রাণ কেঁদে ওঠে? আপনার ভাবনাটা যদি একটু জানাতেন?

পক্ষ বিপক্ষ বাদ দিয়ে এই একটি ক্ষেত্রে অন্ততঃ একটু সদয় হোন। আমাদের দেশি ধর্ষকবৃন্দকে এমন লোভনীয় পুরষ্কার দেয়ার পক্ষে আওয়াজ তুলুন!!!!

ধর্ষকদের প্রতি বঞ্চনা,
মানি না মানবো না।।

নাইজেরিয়ার মত আইন চাই,
ধর্ষকদের লিঙ্গ কর্তন চাই।।

তবে আমাদের বিশ্বাস, এই ধরণের আইন বাস্তবায়ন হয়েছে এ খবর শোনার পরে ধর্ষক সমাজের লিঙ্গ কর্তণের প্রয়োজন হবে না। কারণ, এইসব আকর্ষণীয় পুরষ্কারের কথা মনে পড়া মাত্র ধর্ষণকান্ড ঘটানোর পূর্বেই উহা অণ্ডকোষের ভিতরে গিয়ে আশ্রয় নিবে। ফলে উহা খুঁজে পাওয়া যাবে না।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭
১৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×