somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

প্রায় ৩২৭ কোটি মেইল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাক; বিপদে পড়ে যেতে পারেন অনেকেই!

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

প্রায় ৩২৭ কোটি মেইল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাক; বিপদে পড়ে যেতে পারেন অনেকেই!

কি চক্ষু চড়কগাছ! শিরোনাম দেখে? জ্বি, চোখ কপালে তোলার মত এই সংবাদটিই দিয়েছে বৃটিশ সংবাদ মাধ্যম দ্য সান। দেখার জন্য ক্লিক করুন-

Check your Gmail and Hotmail on this website NOW – 3billion passwords posted online in ‘mother of all leaks’

সংবাদে বলা হয়েছে যে, কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়ে গেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক হওয়ার ফলে। এই ঘটনাকে বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জিমেইল এবং হটমেইল মিলে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যেমন- ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি চলে গেছে হ্যাকারদের হাতে।

অবশ্য এমন চাঞ্চল্যকর হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, দাবি করে একটি রিপোর্ট ইতোপূর্বে সাইবারনিউজও প্রকাশ করেছে। বিস্তারিত নিচের লিঙ্কযুক্ত পেইজে দেখুন-

Largest compilation of emails and passwords leaked for free on public forum

জি-মেইল ও হটমেইলের সঙ্গে যেহেতু নেটফ্লিক্স, বিটকয়েনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে, তাই আশঙ্কা করা হচ্ছে, মেলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতানো হতে পারে। শুধু তাই নয়, অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে জি–মেইলের অ্যাকাউন্ট যুক্ত থাকে। ফলতঃ বিশেষজ্ঞরা ধারণা করছেন, পাসওয়ার্ড হ্যাক হওয়া ৩২৭ কোটি ইমেইল ব্যবহারকারীর বহু গোপন নথি চুরি যাওয়ার আশঙ্কা প্রবল।

বিগত ২০১৭ সালেও একই ধরনের আরেকটি সাইবার হামলার ঘটনা ঘটেছিল। তখন প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল।

বিশেষজ্ঞদের ধারণা, হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে শিগগিরই বদলে ফেলা উচিত জিমেইল এবং হটমেইলের পাসওয়ার্ড। বড়-ছোট অক্ষর, সিম্বল, নম্বর ইত্যাদির সমন্বয়ে আরো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে সকলকে। এক্ষেত্রে বিভিন্ন সাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করার বিষয়টিও জরুরি। বিশেষজ্ঞদের অভিমত এমনই। আপনার মেইল পাসওয়ার্ডটিও চেঞ্জ করে নেয়ার বিষয়টি ভেবে দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×