somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আমান ও আরমান ফিরে আসায় আয়নাঘরের সত্যতা আবারও প্রমানিত; গুমের শিকার সকলের অনতিবিলম্বে মুক্তি চাই

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমান ও আরমান ফিরে আসায় আয়নাঘরের সত্যতা আবারও প্রমানিত; গুমের শিকার সকলের অনতিবিলম্বে মুক্তি চাই

ছবিঃ অন্তর্জাল।

ব্রিগেডিয়ার জেনারেল (জোর পূর্বক অব্যহতিপ্রাপ্ত) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান) দীর্ঘ আট বছর পর গতকাল ফিরে এসেছেন। এই দু'জনের জীবিত প্রত্যাবর্তনে অবশেষে গুমের মত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের ঘটনা এত দিন ধরে যে চেপে রাখা হয়েছিল তা প্রকাশ পেল। প্রমানিত হলো আয়নাঘরের অস্তিত্ব ও বাস্তবতা। একটি রাষ্ট্র কতটা দেউলিয়াত্বের শিকার হলে রাষ্ট্র কর্তৃক এই ধরণের গুমের ঘটনা ঘটানো হতে পারে- ভাবতেও গা শিউরে ওঠে। অথচ হাসিনা এবং তার চ্যালা আসাদুজ্জামান খান কামালসহ মিথ্যাবাদীদের অনেকগুলোকেই এতটা বছর ধরে বড় বড় গলা করে বারবার বলতে শোনা যেত যে, "কাউকে গুম করা হয়নি, রাষ্ট্র কাউকে গুম করেনি, যাদের পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে তারা স্বেচ্ছায় আত্মগোপন করে সরকারের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে"। এই দু'জনের প্রত্যাবর্তনে আবারও প্রমানিত হলো, হাসিনা একজন মিথ্যাবাদী। এবং তার সাঙ্গপাঙ্গরাও।

এসব মিথ্যুকদের প্রত্যেককে বিচারের আওতায় আনা প্রয়োজন। গুমের মত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জড়িত টপ টু বটম প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানাচ্ছি। গুমের শিকার বাকিদের অতি দ্রুততার সাথে, আজ এবং এই মুহূর্তে, এক্ষনই মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাই। অন্যথায়, কালক্ষেপনের সুযোগে গুমের শিকার অনেককে হয়তো চির দিনের মত সরিয়েও দেয়া হতে পারে, যাতে গুমের যাবতীয় প্রমান, চিহ্ন ও আলামত বিনষ্ট করে দেওয়া যায়। এমন রোমহর্ষক ঘটনাও ঘটানো হতে পারে পালিয়ে যাওয়া অপশক্তির রেখে যাওয়া কুশীলবদের দ্বারা। সুতরাং, গুমের শিকার ব্যক্তিদের দ্রুত মুক্তির বিষয়ে মানবাধিকার সংগঠনসহ সকল মহলকে সোচ্চার হওয়ার আহবান জানাই।

উল্লেখ্য যে, ২০১৬ সালের আগস্ট মাসে, তিন বিরোধীদলীয় নেতার সন্তানদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। আলোচ্য দু'জন ছাড়াও তিন জনের মধ্যে আরেকজন ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী। আমান আজমিকে তার বাসা থেকে পরিবারের সদস্যদের সামনেই তুলে নেয়া হয়েছিল। মূলতঃ তিনটি ক্ষেত্রেই একাধিক সাক্ষী থাকা সত্ত্বেও পুলিশ তাদের গুম হবার ব্যাপারে সংশ্লিষ্টতা অস্বীকার করে। জাতিসংঘ এই তিন ব্যক্তির অপহরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং শেখ হাসিনার সরকারকে দেশে ক্রমবর্ধমান গুমের ঘটনা তদন্ত করার আহ্বান জানায়। হুম্মাম কাদের চৌধুরী ২০১৭ সালের মার্চ মাসে ঘরে ফিরে আসেন এবং বলেন যে কারা তাকে গ্রেফতার করেছিল তা তিনি "মনে করতে পারছেন না"। সর্বশেষ গতকাল ফিরে এলেন আবদুল্লাহিল আমান আযমী ও আহমাদ বিন কাসেম (আরমান)। -তথ্য নেয়া হয়েছে উইকিপিডিয়া হতে।

আমরা চাই, গুমের শিকার প্রতিটি মানুষ ফিরে আসুক তাদের পরিবারের কাছে। এই কাজটি যত দ্রুত করা হবে ততই মঙ্গল। কারণ, এই ক্ষেত্রে সময়ক্ষেপনের মানে হচ্ছে, আরও কোনো মায়ের বুক খালি হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দেয়া। গুমের শিকার আরও কোনো ব্যক্তিকে চিরদিনের তরে পৃথিবী হতে সরিয়ে দিয়ে দুর্বৃত্তদের দায়মুক্তির সুযোগ করে দেয়া। অতএব, সোচ্চার হোন, আওয়াজ তুলুন। গুমের শিকার সকলের জীবিত ফেরত আসা নিশ্চিত না হওয়া পর্যন্তু আন্দোলন অব্যহত রাখুন।

আট বছর পর ফিরলেন আমান আযমী ও আরমান

এই ব্লগ তল্লাটে শেখ হাসিনার লড়াকু সৈনিক সোনাগাজী এবং হাকা'কে এই পোস্ট উৎসর্গ করছি।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৪
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×