somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ব্যারিস্টার সুমন না কি নবীজী স. এর বংশধর- কথাটা কতটুকু সঠিক?

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যারিস্টার সুমন না কি নবীজী স. এর বংশধর- কথাটা কতটুকু সঠিক?

ছবি কৃতজ্ঞতাঃ অন্তর্জাল।

আমাদের একজন ব্লগার বন্ধু তার একটি পোস্টে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর হিসেবে অভিহিত করেছেন। বিষয়টি আমার কাছে বোধগম্য না হওয়ায় সঠিক তথ্য জানার জন্য ভাবলাম যে, একটি পোস্ট দিয়েই বিষয়টি সম্মন্ধে জানতে চাওয়া উত্তম হবে। সে কারণেই মূলতঃ এই পোস্টের অবতারণা।

বলা বাহুল্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি কি না আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যিনি কি না ইতোপূর্বে যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন, এবং যিনি কি না, তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরও ছিলেন। নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো বংশধর আওয়ামী বর্বর খুনীদের দলীয়/ ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে পারেন- এটা বিশ্বাস করা কষ্টকর।

সুমন নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর- এর গ্রহণযোগ্য কোনো প্রমান তার কাছে আছে কি? অনুগ্রহ পূর্বক যদি তিনি অথবা, অন্য ব্লগার বন্ধুরা (যাদের জানা আছে) এখানে শেয়ার করেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হবো।

উল্লেখ্য, আমাদের দেশের কোথাও কোথাও সৈয়দ, মীর ইত্যাদি বংশীয় লকবধারী কিছু কিছু লোককে নিজেদেরকে নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর দাবি করতে দেখা যায়। আর এই দাবির পেছনে সাধারণ মুসলমানদের গভীর সিম্প্যাথি, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা এবং আন্তরিক অনুগ্রহ লাভ করার একটা উদ্দেশ্য যে লুকায়িত থাকে, বলারই অপেক্ষা রাখে না। কিন্তু এইসব দাবি যারা করে থাকেন, তাদের অধিকাংশই যে ধোঁকাবাজ এবং প্রতারক তা বহুভাবে বহুবার বিভিন্ন লোকের ক্ষেত্রে ইতোমধ্যেই প্রমানিত হয়েছে। এই কারণেই সঠিকভাবে বিষয়টি অবগত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।

আরেকটি কথা, সত্যিকারার্থে যারা নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর, তারা নিজেদের পরিচিতি সকলকে জানিয়ে দিতে এত প্রচার প্রচারণা এবং পাবলিসিটি পছন্দও করেন না। তারা দুনিয়ার শান শওকত পছন্দ করেন না, বরং বেশিরভাগই নিরবে নিভৃতে পরকালমূখী জিন্দেগী যাপন করে থাকেন। উম্মাহর ঈমানী এবং আমলি তরক্কি নিয়ে ফিকির করেন। ইলম এবং আমলের সুন্নতি জিন্দেগী বেছে নেন।

ব্যারিস্টার সুমনরা কোন জিন্দেগীর অধিকারী?
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×