somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

হায়েনার বিষদাঁতে রক্তাক্ত জনপদ

১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়েনার বিষদাঁতে রক্তাক্ত জনপদ

হায়েনার বিষদাঁতে রক্তাক্ত জনপদ
গোটা মানচিত্রজুড়ে মৃত্যুর বিভীষিকা
কোলের শিশুরাও গুলিবিদ্ধ
নগরে বন্দরে জান্তব আস্ফালন
অপদার্থ বোধহীন দুষ্কৃতিকারীরা
চড়ে বসে দেশের কর্তার আসনে
অতঃপর চাকরির বাজারে শুণ্যের
কাছাকাছি নিয়ে আসে মেধার কোটাকে
নামে বেনামে নানান কোটা দিয়ে তারা
নিজ দলকানাদের চাকরি
নিশ্চিত করতে হয়ে ওঠে মরিয়া-

প্রতিবাদে দেশজুড়ে মাঠে নেমে আসে
প্রতিবাদী ছাত্রসমাজ
অন্যায্য কোটা বাতিলের দাবিতে
রাস্তায় নেমে আসা শিক্ষার্থীদের
বুকে চালিয়ে দেয়া হয় রাইফেলের গুলি
ছাত্রদের গণদাবিকে পায়ে চূর্ণ করার দুঃসাহসে
খুনের নগরে পরিনত করা হয় গোটা দেশকে
মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা জনপদ

ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়
এ প্রজন্মের মুক্তিযোদ্ধা- শত শত শিক্ষার্থীকে
পঙ্গু করে দেয়া হয় হাজার হাজার তরুন যুবককে
শুধু তাই নয়, মামলার পর মামলা দিয়ে
কারাগারে নিক্ষেপ করা হয়
অসংখ্য মানুষকে

কারাগার বড় করো,
এই রাষ্ট্রের প্রতিটা গ্রাম,
গ্রাম থেকে শহর,
বাড়ি থেকে বিল্ডিং,
ডাইনিং টেবিল থেকে পড়ার টেবিলের
প্রত্যকেই সমন্বয়ক হয়ে দাঁড়াবে
যত কচলাবা, যত অত্যাচার করবা
তত রাস্তায় নামিয়ে আনবে তোমাদেরকে,
শূন্য রাস্তায় ক্লান্ত হয়ে যাবা,
বুলেট শেষ হয়ে যাবে,
কারাগারে যখন আর জায়গা থাকবে না
তখন কারাগার ধ্বংস হয়ে যাবে
তোমাদের পালানোর পথ নাই,
পথ একটাই- বুলেট সাশ্রয় করো,
বিদ্যাকে কাজে লাগাও,
বিবেকের পথে আসো,
তাছাড়া এই জেনারেশন-জেড
থেকে মুক্তি মেলা অসম্ভব, অসম্ভব

৩০ জুলাই ২০২৪ লেখা ড্রাফটে আবদ্ধ লাইনগুলো অবশেষে আজ আলোর মুখ দেখলো
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×