somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ইনু কিন্তু বহুত কামেল লোক...

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইনু কিন্তু বহুত কামেল লোক...

হাসানুল হক ইনু, ছবি: অন্তর্জাল হতে সংগৃহিত।

আজকে ইনুকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নেওয়া হয়েছে। এটা খুবই ভালো সংবাদ। কারণ, এইরকম বিজ্ঞানী কিসিমের লোক বাইরে অযথা ঘোরাফেরা করবে, এটা হতে পারে না। রাষ্ট্রের উচিত এদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করা। এমনিতেও এই ইনু বহুত কামেল একজন লোক। কারও কাছে ইসলাম ধর্মের ধর্মীয় কিতাব এমনকি কোরআন, হাদিস দেখলেও যেসব হায়েনা টাইপের বুজুর্গানে রাত ইতোপূর্বে জঙ্গির ঘ্রাণ আঁচ করে ফেলতে সক্ষম হতেন, মহাজ্ঞানী এই ইনু মহাশয় তাদের অন্যতম। আরে, কোরআন কিতাবের কথা আর কীইবা বলি, সারাটা দেশ জুড়ে এই ইনু, মেনন, আনিসুল, কামাল, হাসান মাহমুদ, হানিফ গংরা এমনই এক আজব এবং অদ্ভূতুরে আবহ আর ভীতিকর পরিবেশ তৈরি করেছিল যে, হুজুররা কোথাও সামান্য পাদ দিলেও বোমা ফোটার প্রচন্ড শব্দে এদের কানে তালা লেগে যাওয়ার উপক্রম হতো!

তা ছাড়া, এই ইনু মিনু (মেনন) মহাশয়গণ বিগত প্রায় দেড় দশকে জাতিকে বেঘোরে বিনোদন উপহার দিয়েছেন। এদের সেসব অবদান এই জাতির পক্ষে কোনো দিন শোধ করা সম্ভব নয়। কীর্তিমান ইনু, এই মহাপুরুষ তার এলাকায় এতটাই জনপ্রিয় ছিলেন যে, ২০২৪ এর ভোটারবিহীন সংসদ নির্বাচনেও তিনি অবলিলায় প্রার্থী হয়েছিলেন কুষ্টিয়া-২ আসনে, একেবারে নৌকায় চড়ে বসে, মানে, নৌকা প্রতীক নিয়ে, কিন্তু বেরসিক সাবেক এক ইউপি চেয়ারম্যান এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে, শেষমেষ এই মহীরূহ তুল্য বরেণ্য(!) ব্যক্তিকে তার কাছেই শোচনীয়ভাবে হেরে যেতে হলো। অবশ্য, এই হেরে যাওয়ার মধ্যেও ইনুরা জাতিকে অনেক কিছু দিয়েছেন। ইউপি চেয়ারম্যানের কাছে হেরেছেন তো কী হয়েছে? জাতিকে সর্বশেষ বিনোদনটি তো দিতে পেরেছেন। এতে তিনি সামান্য কুন্ঠাবোধ করেননি। এই কারণেই বলি, এদের তুলনা এরাই। এ ছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে হাসানুল হক ইনুর ব্যাপক বিজ্ঞজনোচিত(!) ভূমিকা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।

সে জন্যই বলি, লাভে আসলে ইনু মেননদের জানা অজানা দেদার অমর কীর্তি রয়েছে। সেসবের বিনিময় হিসেব করে করে একেবারে যথাযথভাবে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার বোধকরি এখনই উত্তম সময়। তবে, আমরা বাদবাকি মহাশয়গণেরও একইরকম রাষ্ট্রীয় মেহমানদারির তীব্র দাবি জানাচ্ছি। এই ক্ষেত্রে কোনো রূপ অবহেলা, অবজ্ঞা কিংবা বিলম্ব মেনে নেওয়া হবে না।

সর্বশেষ, একটা কথা বলে পোস্টের সমাপ্তি টানছি, ইনু হচ্ছেন এমনই একটি দলের সভাপতি যে দলটির সম্পাদক/ সাধারণ সম্পাদকের নাম আজ অবদি আমি জানি না। এটা হয়তো আমার জ্ঞানের দৈন্যতার কারণেও হতে পারে। কিন্তু আপনাদের কারও জানা থাকলে, দয়া করে জানালে খুশী হবো।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×