somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

হাদিকে গুলি করলো কে?

১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাদিকে গুলি করলো কে?

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনা গভীর উদ্বেগ, ক্ষোভ এবং নিন্দনীয় একটি ঘটনা। এই হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা এবং নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। অনেকেই এটিকে নির্বাচনকে অস্থির করার সুপরিকল্পিত অপচেষ্টা হিসেবে দেখছেন।

তফসিল ঘোষণার পর থেকেই সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং অবৈধ অস্ত্রের মহড়া উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক ভিন্নমত দমনে চোরাগোপ্তা হামলা, গুলি ও সন্ত্রাস কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। এই পোস্ট যখন লিখছি, তার কিছুক্ষণ আগেই সংবাদ পাওয়া গেছে, রাজধানীর বাডডা এলাকায় একটি যাত্রী্াহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। যাত্রী বেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। নির্বাচন সামনে রেখে সহিংসতার এই ধারাবাহিকতা সরকারের সদিচ্ছা ও নিরাপত্তা ব্যবস্থার সামর্থ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি দীর্ঘদিনের দুর্বৃত্তপোষণ ও দুর্বল রাষ্ট্রীয় কাঠামোর প্রতিফলন। অপরাধী যেই হোক, যে রাজনৈতিক প্রভাবই থাকুক, তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

আসন্ন জাতীয় নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান জানাই। নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে যেকোনো ধরনের সহিংসতা এই মুহূর্তে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত।

আমরা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাই।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×