somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারকোলেপসি ১ম পর্ব

১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টিপ টিপ টিপ!!!!
সকাল ধরেই বৃষ্টি হচ্ছে।একবারও মনে হলো না এ বৃষ্টি থামবে।সারাদিনের প্লান নষ্ট।সিলেট যাওয়া হবে না মনে হয়।বাস অবশ্য রাত ৮ টায়।
সিলেট কেনো যাবো? মামার বিয়ে।মামাবাড়ি অবশ্য সিলেট না।মামাবাড়ি অর্থাৎ নানাবাড়ি সাতক্ষীরা।কিন্তু মামা লন্ডনে যাওয়ার পর সাতক্ষীরা না গিয়ে সিলেটে বাড়ি বানিয়েছেন।আমি অবশ্য যায়নি এখোনো আম্মুর কাছে শুনেছি।নানা বেঁচে না থাকায় মামা আর তেমন ঘরমুখো হননি।এদিকে নানীও ভিটে বাড়ি ছাড়তে নারাজ।অগত্যা মামা নানীর খরচ মাসে মাসে পাঠিয়ে দেন।কিন্তু এবার আর না করতে পারেননি।একমাত্র ছেলের বিয়ে বলে কথা।
.
নাহ!বৃষ্টি থামছে না।আম্মু আর আব্বু অবশ্য সব গুছিয়ে রেখেছে।কিন্তু আমার ছোট বোন ইনায়া এখোনো ঘুমাচ্ছে।আগে ওর ঘুম ভাঙায়।
আমি আইয়ান,বছর সতেরো বয়স।বাবা,মা আর ছোট বোন নিয়েই থাকি।ছোট বোন ইনায়া,বছর নয় বয়স।খুব আদরের এবং মেধাবী কিন্তু অলস।আমি দেখেছি ছোটবেলায় অনেক ঘুমাত।যখন তখন ঘুমাত।আম্মুকে কিছু বললে বলত ছোট মানুষ ঘুমাবেই তো।কিন্তু এখোনো সেই একই পরিমাণ ঘুমায়।মাকে এবার বলায় মা চুপ করে ছিলেন।হয়ত ভাবছিলেন এতো ঘুম সত্যি স্বাভাবিক নই।
রুমে গিয়ে দেখি ইনায়া ঘুমাচ্ছে কিন্তু বেডে নয় জানালার নিচের মেঝেতে।গিয়ে ডাক দিলাম কিন্তু উঠল না,নড়লোও না।পানির ছিটা দিলাম তবুও না।এক চিৎকারে আম্মুকে ডাকলাম।আম্মু আসতে আসতে ও উঠা শুরু করল।আমার দিকে তাকিয়ে বলল,"ডাকছিলে,ভাইয়া?"
আমি বললাম,"হুমম,কি হয়েছিল?ওখানে কেনো ঘুমাচ্ছিলি?"
বলল,"জানালার ধারে বৃষ্টি দেখছিলাম হঠাৎ বজ্রপাত হলো আর কিছু মনে নেই।"
বজ্রপাতের শব্দে ঘুমিয়ে গেল ব্যাপারটা কেমন জানি লাগল।
তারপরের দিন একই ঘটনা।ওর পাশে একটা স্টিলের গ্লাস পড়ল।আর ও অজ্ঞান।পানির ছিটা দিলেও কিছু হয়না।সে নিজে থেকেই পনেরো মিনিট পর উঠল।
.
ওহ! বলতে ভুলে গিয়েছি।সেদিন আর যাওয়া হয়নি মামার বাড়ি, ইনায়ার জন্য।মামাকে বলে দেওয়া হলো ৩-৪ দিন পর যাব।
ইনায়ার সাথে নিত্যনৈমিত্তিক ব্যাপারগুলো হতেই থাকল।আম্মু তো খুব উদ্বিগ্ন।
আব্বু একটু খোঁজ নিয়ে এক ডাক্তার এর কাছে নিয়ে এলেন।সবাই এলাম।
ডাক্তারকে বিশদ বলার পর তিনি বললেন,"কবে নাগাদ হচ্ছে এমন?"
আম্মু বললেন,"৪-৫ বছর বয়সের আগে তো এমনিই ঘুমাত বেশি তাই অত খেয়াল হয়নি।কিন্তু তারপর ওর পাশে চিৎকার এমনকি কাঁদেলেও ও অজ্ঞান হয়ে যেত।তবে তখন বেশ তাড়াতাড়িই উঠে যেত।কিন্তু এখন তো ১৫-৩০ মিনিট সময় নেই।"
ডাক্তার মাথা নাড়লেন,যেন তিনি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
তিনি কিছু বললেন না।চেয়ার থেকে উঠে ইনায়ার সামনে টেবিলে একটা থাবা দিলেন।ইনায়া আবার ঢলে পড়ল।
আম্মু বললেন,"এমনই হয় ওর সাথে সবসময়।"
ডাক্তার বললেন,"ও আসলে অজ্ঞান হয় না।ঘুমিয়ে পড়ে।ওর রোগ হলো এক ধরনের স্লিপিং ডিসঅর্ডার। রোগের নাম:
"নারকোলেপসি"
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একে একে নিভিছে দেউটি.......

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০০

একে একে নিভিছে দেউটি.......

আমার পিতৃ-মাতৃকূল এর প্রথম-দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ, দাদা-দাদী, মা-বাবা, চাচা-চাচী, ফুফা ফুফু এবং নানা-নানি, মামা-মামী, খালা-খালু কেউ বেঁচে নেই। মায়ের একজন চাচাতো ভাই খলিলুর রহমান(চান্দু) স্বাধীনতা যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের মাঝেই আম্মানে তিন রাত দুই দিন

লিখেছেন ঢাকার লোক, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২২

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এয়ারলাইন্স তাদের সময়সূচি পরিবর্তন করায় আমাদের জর্ডানের আম্মানে অনেকটা বিনা পরিকল্পনায় তিন রাত অবস্থান করতে হয়। আমরা যখন কুইন আলিয়া বিমানবন্দরে পৌঁছাই, তখন প্রায় মধ্যরাত।... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×