somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিএসসি

২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিএসসি তে নবনীর হয়ত আজ শেষ দেখা আবিরের সাথে,নবনীর জীবনের ঘড়ি থামতে চলেছে সেটা নবনীর বা আবিরের কারোরই অজানা নয়।
.
বর্ষাকালে এই এক সমস্যা সারাদিনের প্লানে এক পশলা বৃষ্টি এসে ভাসিয়ে দিতে পারে অথবা যখন তখন ঝুম বৃষ্টি নামতে পারে।কিছু কিছু মানুষের কাছে এ বৃষ্টি রোমান্টিক হয়ে নামে আর কারো কাছে বিষাদ হয়ে।এ বৃষ্টিতে চোখের পানিও সুন্দরভাবে লুকানো যায়।
.
আবির আর নবনী টিএসসি তে বসে আছে।আকাশটাতে আজ তাদের মনের মতো কালো মেঘে ছেঁয়ে গেছে।আবির আজ চুপ,নবনীর বাকশক্তি আজ থমকে দাঁড়িয়েছে।বছর ২ পরেই হয়ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতো ওরা,কিন্তু আজ সবকিছু তিক্ততায় মুড়িয়ে দিয়েছি।হাতে হাত রেখে পাশে বসে স্বপ্নগুলোও আজ বিষাক্ত কাঁটার মতো ফুঁটছে তাদের।
.
এই টিএসসিই তো নবনীদের অর্ধেক ভালবাসার সাক্ষী,প্রথম দেখাটাও এখানে হয়েছিল।সেদিনও এমন বৃষ্টিমুখর দিন ছিল।নবনী ছাতা নিয়ে একা একায় হাঁটছিল সেদিন,কোথা থেকে এক ছেলে হঠাৎ ছাতার নিচে এসে দাঁড়ায়।ঘটনার আকস্মিকতায় নবনী কিছু বলার আগেই আবির বলেছিল,"আমাকে একটু সামনে এগিয়ে দিলেই হবে"।
স্মৃতিচারণ আর নাই বা করলাম।
.
নবনী আজ আবিরকে কি কি বলবে সব ভেবে এসিছিল কিন্তু এখন পর্যন্ত একটা শব্দও বলা হয়ে উঠল না। এর মাঝে বৃষ্টি নামল,যেখানে তারা বসেছিল সেখানেও বৃষ্টি পড়ছে,দুই জনেই ভিজে যাচ্ছে কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই।নবনী চোখের পানি লুকানোর এর থেকে আর ভালো সুযোগ হয়ত পেতো না কারন আবিরকে কথা দিয়েছিল চোখে যেন কোনোদিন কষ্টে না ভেজে, শুধুমাত্র আনন্দঅশ্রুতেই ভিজবে।আবিরের সাথে কাটানো দিনগুলোতে নবনীর চোখ কোনো দিন কষ্টে ভেজেনি।আজ বিচ্ছেদের কষ্টে ভিজে যাচ্ছে বারংবার ভিজে যাচ্ছে।এ যে অনন্তকালের বিচ্ছেদ।
.
আবিরের চোখ লাল হয়ে গেছে,কান্না আটকে রাখতে রাখতে কিন্তু হঠাৎ বৃষ্টিতে চোখের বাঁধ ছেড়ে দিল।চোখ দিয়ে কিসের পানি নামছে বোঝা মুশকিল বৃষ্টি না অশ্রু।
টিএসসির এক টাকার চা বা সিঙাড়া বা সমুচা তাদের ভালবাসার সাক্ষী,মাঠের ঘাসে যেন তাদের পদচারণা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার।
যাক সে দিনের কথা।
.
ঝুম বৃষ্টি যাকে বলে তাই নেমেছে,নবনী আবির হাতে উল্টো পিঠে হাত রেখে আবিরের রক্তরাঙা চোখ দেখে তার কান্না যেন ঝুম হয়ে নামছে কিন্তু নিঃশব্দ।
আবির নবনীর চোখে তাকিয়ে বুঝতে পারছে ওখানে বৃষ্টির হালকা অম্লীয় পানির সাথে নোনতা পানিও মিশ্রিত আজ।
আবির হঠাৎ নবনীর ঠোঁটে চুম্বন আঁকল,এ চুম্বন রোমান্টিকতার থেকে শেষের সাক্ষী হিসেবে বেশি গ্রহণযোগ্য।বৃষ্টিস্নাত বিকাল তাদের শেষের সাক্ষী।নবনী হয়ত আবিরের জীবনে থাকবে টিএসসির মাঠে সবুজ ঘাসের মতো,স্নাত বিকেলের মতো।শুধু স্বপ্নগুলোই বিষাক্ত কাঁটার বিঁধবে আবিরের জীবনে।
.
আজ নবনী নেই,আবির আছে।
শেষ বলে হয়ত কিছু নেই,কেনোকিছুর শেষ মানেই তো কোনোকিছুর নতুন শুরু।কিন্তু ভালবাসার তো শেষ নেই,ভালবাসা তো একধরনের শক্তি।শক্তির যেমন ধ্বংস বা বিনাশ নেই, আছে শুধু রূপান্তর তেমনি ভালবাসা রয়ে যাবে কোনোকিছুর মাধ্যম দিয়ে।রূপান্তরের প্রতীক্ষা শুরু হবে আবিরের জীবনে এবার।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×