somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

নাজিয়া লিসা
quote icon
আপনারে আমি খুঁজিয়া বেড়াই .......
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বৃষ্টিবিলাস!!!

লিখেছেন নাজিয়া লিসা, ০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৩৭

আজকাল আমি বৃষ্টি দেখি না। আসলেই দেখি না।
দিনের বেলা হলে জানালার ফাঁক দিয়ে ধীরে বাইরে তাকাই, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখি চারপাশের আকাশটা মেঘ জমে ক্রমশ কালো হয়ে সূর্যের আলো কমে আসছে, ঝরাপাতা ধুলো মিলেমিশে বেশ ঘূর্ণি তৈরি হচ্ছে, সবাই এদিক-সেদিক দৌড়ুচ্ছে ... ...
মেঘলা দিনে আমার ভারী ভালোবাসতে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

অনুগল্প ২

লিখেছেন নাজিয়া লিসা, ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৪

"সৌম্য, তুমি একদিন আমাকে সাগর দেখতে নিয়ে যাবে? খুব খুব ঘন নীল জল আর আকাশ, দুধসাদা বালু থাকবে এমন। এই ... যাবে তো?"
মণি বলেছিল।
বহু বহুদিন আগে।
পাঁচ তারকা হোটেলের বারান্দায় এসে দিগন্তজোড়া নীলকান্তমণির মতো প্রশান্ত মহাসাগর দেখে বারবার ভুলে যেতে চাওয়া ওর এই কথাই মনে পড়লো আমার।
সারা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

অনুগল্প ১

লিখেছেন নাজিয়া লিসা, ১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৮

ঘুম ভাংলো একেবারে শেষ বিকেলে। আর অল্প একটু পরেই সন্ধ্যা।
শীতের দুপুর শেষ হয়ে ছোট্ট বিকেলটি নামতে না নামতেই সন্ধ্যা এসে হাজির।
দুপুরে ভাতঘুম আমার খুবই অপছন্দের। বেড়াতে এসে তো আরো নয়। তাও বইটা পড়তে গিয়ে কখন ঘুমিয়ে পড়েছি, মনেও পড়ছে না।
রুদ্রও ডাকেনি।

দ্রুত উঠে চুলটা বাঁধতে বাঁধতেই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

খোলা চিঠি (কাল্পনিক)

লিখেছেন নাজিয়া লিসা, ২৮ শে মে, ২০১৫ রাত ১২:১৫

প্রিয় "...",

সবাই চিঠির শুরুতে যেমন লিখে কেমন আছো, আশা করি ভালো আছো ইত্যাদি, আমার তেমন কোন কুশলই জানতে ইচ্ছে করছে না।
তুমি ভালো আছো নাকি খারাপ, আমি জানিনা এবং আজকে থেকে আর জানতেও চাই না।
ঠিক যেমন ভাবে তুমিও বহুদিন ধরেই আমার ভালো-মন্দ সম্পর্কে উদাসীন।

তারপরও কেন যেন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩২ বার পঠিত     like!

"ন" এর গল্প ...

লিখেছেন নাজিয়া লিসা, ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৫

"ন" আমার ফেসবুক অথবা বাস্তব জীবনের বন্ধু ছিল না। আমার খুব কাছের বন্ধু "জ"এর বন্ধু ছিল ও। সেই সূত্রেই ওর সাথে পরিচয়, কথা বলা। ভারী প্রাণোচ্ছল হাসিখুশি মেয়ে। অপরিচিত আমার সাথেও ফেসবুকে আড্ডা জমিয়ে ফেলেছিল। ছিল বলছি কারণ আজ বিকালে "জ" জানালো, সেই বড় বড় চোখের ভালমানুষ "ন" আত্মহত্যা করেছে।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২১০ বার পঠিত     like!

বিশ্বাস এবং অবিশ্বাস ও আমরা ...

লিখেছেন নাজিয়া লিসা, ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩

আশ্চর্য হলেও সত্যি ২০১০ এর আগে আস্তিক-নাস্তিক ব্যাপারটি কখনই আলাদাভাবে মাথায় আসেনি, আসলে জানতামও না। ২০১০ থেকে প্রচুর সচলায়তন ও somewhereinblog পড়ার কারণে প্রথম এই দুইটি আলাদা প্রজাতির কথা জানতে পারি।
বিচিত্র কারণে বিষয়টির প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে নিষিদ্ধ বিষয়ের মতো গোগ্রাসে উইকিপিডিয়া আর নাস্তিকদেরদের যাবতীয় ব্লগ পড়তে থাকলাম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     like!

ইচ্ছেঘুড়ি ...

লিখেছেন নাজিয়া লিসা, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৬

আমার প্রায়ই শুধু নিজেকে নিয়ে একটা গল্প লিখতে ইচ্ছে করে।
সফল, সুখি মানুষের গল্প।
শুরুতে একটু-আধটু দুঃখ থাকলেও শেষটা প্যানপ্যানে কান্না দিয়ে হবে না, হবে জমকালো আর হাসি-খুশি।
হ্যাপিলি এভার আফটার। হা হা হা।
সবশেষে যেন পাঠকের বেশ খানিকটা ঈর্ষাভাব হয় আর মনের অজান্তেই বলে উঠে, "বাহ, চমৎকার!"
গুটি গুটি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

নামহীন গল্প ... ... ...

লিখেছেন নাজিয়া লিসা, ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪০

আমি চোখ মেললাম। ঘন অন্ধকার। আবার চোখ বন্ধ করলাম। মনে হল, চোখ খোলা রাখি আর বন্ধ, দুটোই সমান ... ... অন্ধকার। আঁধারটা এতোই নিরেট যেন হাত দিয়ে স্পর্শ করা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মৃদু শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোন শব্দও কানে আসছে না। হঠাৎ ঘুম ভাঙ্গাতে আমার বুঝতে অনেকক্ষণ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

উপলব্ধি ৩

লিখেছেন নাজিয়া লিসা, ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

মানুষের জীবনে শুধু নয়, পুরো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য জিনিস সম্ভবত সময়ের সাথে সাথে জীবনের নানা পরিবর্তন আর রঙ বদলানো। ঠিক এক বছরে মানুষের জীবন কোথা থেকে কোথায় চলে যায়, ভাবলেও অবাক লাগে। আজকে যা বাস্তব, কালই হয়তো তা স্বপ্ন হয়ে যায়। এক বছর আগের রঙিন স্বপ্ন হয়তো এক বছর পরে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

সুপারমুন (১০ আগস্ট, ২০১৪)

লিখেছেন নাজিয়া লিসা, ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

আজকে SuperMoon (দুঃখিত, যথার্থ বাংলাটা খুঁজে পেলাম না)।
শ্রাবণের মেঘমুক্ত আকাশে বিশাল ঝলমলে চাঁদ, পৃথিবীর আজ সবচেয়ে নিকটে।
সন্ধ্যা থেকেই ছাদে আমি। মুগ্ধভাবে ঘণ্টার পর ঘণ্টা অলৌকিক চাঁদের আলোয় চন্দ্রস্নান করছিলাম।
আহা। কি সুন্দর! কি সুন্দর!
এলোমেলো বাতাস আমার চুলগুলো নিয়ে খেলছিল, মাথার উপরে ভরাচাঁদের আলো আর মিটমিট করে জ্বলা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

শূণ্যতা ...

লিখেছেন নাজিয়া লিসা, ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

## তারপর?
--- তারপর?? ... আমি চলে আসলাম। রোদতপ্ত নাকি মেঘলা দিন ছিল সেটা, মনে নেই। আমি কি ভাবছিলাম তখন, তাও মনে নেই। শুধু মনে আছে, আমি অনেকটা পথ নির্বিকার হেঁটেছিলাম। বেশ ক্লান্তও হয়ে গিয়েছিলাম।
## কেঁদেছিলে??
--- হা হা...। নাহ। ... আমিও অবাক হই যে আমি কেন কাঁদিনি। কান্না পায়নি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

... আমি এবং ... ... ...

লিখেছেন নাজিয়া লিসা, ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪

(১)

আমি বরাবরই নিশাচর প্রাণী। সূর্যাস্ত থেকে দিন শুরু হয়, সূর্যোদয়ে ঘুমাতে যাই। সেই আমারই মাঝরাতে ঘুম আসবেনা এটাই স্বাভাবিক।

আমি আমার লাগোয়া বারান্দাতে এসে দাঁড়ালাম। শীত আসি আসি করছে। বাতাসে তার মৃদু কুয়াশামাখা আবেশ। আশে-পাশের কোথাও থেকে চমৎকার ফুলের গন্ধ আসছে। ফুলের গন্ধ ছাপিয়ে আরও কড়া, মাদকতাময় একটা গন্ধ পেলাম।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

উপলব্ধি ২

লিখেছেন নাজিয়া লিসা, ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

জীবনের লড়াইয়ে কোন ছোটবড় যুদ্ধ নেই।
সবই যুদ্ধই সমান।
আমি সবকিছুতে সবদিক দিয়ে হেরে যেতে যেতে এখন বড্ড ক্লান্ত, অনুভূতিশূন্য আর মৃতপ্রায়।
শুধুমাত্র আমার অপরিসীম সহ্যশক্তি আর ধৈর্যের কারণে আমি টিকে আছি এখনও।
মৃত্যুকে তো গ্রহণ করা যায় যেকোনো সময়েই। ওটাই বরং বেশ সহজ।
বেঁচে থেকে অদৃষ্টের সাথে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

উপলব্ধি ১

লিখেছেন নাজিয়া লিসা, ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

২৩ অক্টোবর ২০১৪, রাত ২:৪৫। এম.ভি.ভোলার ছোট্ট সিঙ্গেল কেবিনে একা ঘুমাচ্ছিলাম আমি। হঠাৎ কোন কিছুর সাথে সংঘর্ষের প্রচণ্ড শব্দ আর ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলো আমার। ঘুম ভাঙ্গার পরে বুঝতেই পারছিলাম না যে কি হয়েছে। শুধু উত্তেজিত যাত্রীদের কথাবার্তা কানে আসছিলো আর দেখছিলাম আমার লাগোয়া বারান্দাটি ঢেউয়ের তালে দুলে দুলে পানির... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২১৭৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ