## তারপর?
--- তারপর?? ... আমি চলে আসলাম। রোদতপ্ত নাকি মেঘলা দিন ছিল সেটা, মনে নেই। আমি কি ভাবছিলাম তখন, তাও মনে নেই। শুধু মনে আছে, আমি অনেকটা পথ নির্বিকার হেঁটেছিলাম। বেশ ক্লান্তও হয়ে গিয়েছিলাম।
## কেঁদেছিলে??
--- হা হা...। নাহ। ... আমিও অবাক হই যে আমি কেন কাঁদিনি। কান্না পায়নি আসলে। তার বদলে বরং তেষ্টা পেয়েছিল।
## আর?
--- অদ্ভুত একটা অনুভূতি, যেন মূল্যবান কিছু হারিয়ে গিয়েছে অথবা হারিয়ে ফেলেছি আমি।
## কি??
--- সম্ভবত, নিজে কে। হা হা..। মানে, নিজের সত্তাটা আর কি।
## কে কাকে ফিরিয়ে দিয়েছিলো??
--- তাতে কি আসলেই কিছু আসে যায়??
## নাহ। আচ্ছা, মনে পড়ে ওকে?
--- জানিনা। হয়তো মনে করতেই চাইনা। কিন্তু হঠাৎ ধরো খুব ঝড় উঠলো অথবা শেষ বিকেলের বৃষ্টি, শীতের মধ্যরাত – কেমন যেন অবসন্ন লাগে। ... ... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



