আমার প্রায়ই শুধু নিজেকে নিয়ে একটা গল্প লিখতে ইচ্ছে করে।
সফল, সুখি মানুষের গল্প।
শুরুতে একটু-আধটু দুঃখ থাকলেও শেষটা প্যানপ্যানে কান্না দিয়ে হবে না, হবে জমকালো আর হাসি-খুশি।
হ্যাপিলি এভার আফটার। হা হা হা।
সবশেষে যেন পাঠকের বেশ খানিকটা ঈর্ষাভাব হয় আর মনের অজান্তেই বলে উঠে, "বাহ, চমৎকার!"
গুটি গুটি কালো অক্ষরে দীর্ঘশ্বাস, হতাশা আর না পাওয়ার কথাগুলো তো অনেক হল। ধূসর কষ্টগুলো সবই ভারী একঘেয়ে।
খুব বড় নাই বা হল, ক্ষুদ্র কয়েকটা লাইনই থাকলো নাহয়।
রঙিন একটা গল্প লিখতে সাধ হয় আজকাল।
আমার গল্প।
আনন্দের গল্প।
:-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



