somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রেষ্ট মানুষ এবং কিভাবে

২৬ শে অক্টোবর, ২০০৬ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে আজ অবধি অসংখ্য মহা মানবের জন্ম হয়েছে। তারা এ নিরশ পৃথিবী ছেরে চলে গেলেও বেঁচে আছেন আজ সবার মনে।তাদের কর্ম তাদেরকে বাঁচিয়ে রেখেছে এ ধরাপৃষ্টে। সেই মানুষ গুলোর মনে বিচরণ করছে এ মহা মানব গন, যাদের অসহায়ত্বের শ্রীঙ্খল ভাংতে তারা সারা জীবন পরিশ্রম করে গেছেন। সম্পদ আর গরিবের প্রতি সহানুভুতি দুটো বিপরিত মুখি। যে কারো কোন একটা থাকলে অন্যটির অবস্থান থাকবে শুন্যে। কেউ এর বিপরিত হতে পারলেই সে মহা মানবের দাড়প্রান্তে। একটু সুক্ষ ভাবে পর্যবেন করলে খুব সহজেই চোখে পড়বে ব্যাপারটা।

ঢাকা এসেছিলাম কোন কারনে। ভাইগ্না টিপু নিয়ে চললো ওর বন্ধুর বাসায়। ট্রাফিক সিগনালের সবুজ লাইট জ্বলার অপেক্ষায় ট্যাক্সিতে বসে আছি। জানালা খোলা থাকায় ওল্ড ইজ গোল্ড মডেলের একটা গোল্ডেন গান কানে ভেসে এল " মানুষ মানুষের জন্য " পাশে তাকিয়ে দেখি গাড়িতে ভদ্র মহিলা কোলে রাখা কুকুরটাকে আদর করছে আর গানটা শুনছে। ভদ্র মহিলার রুচি দেখে না বলা ধন্যবাদ পেয়ে গেল। কিন্তু আর রইলো না সে ধন্যবাদ, কারন যখন দেখলাম একজন ভিক্ষুক এক টাকা চেয়েও খালি হাতে ফিরে এল। কিছু মানুষের গরিবের প্রতি সহানুভুতি শুধু মুখেতেই সীমাবদ্ধ। কাজে কর্মে কিছু নেই। উপদেশ সবাই দিতে জানে,সেটা পালন সবাই করতে পারে না। যারা পারে তারাই ব্যাতিক্রমি মানুষ। আর এরাই শ্রেষ্ট মানুষ হিসেবে পৃথিবীর বুকে আজও বেঁচে আছে।

মাদার তেরেসা কে আজ সবাই মনে করে থাকে। কোন ধর্মিয় দৃষ্টিকোন থেকে নয়, ভাল মানুষ হিসেবেই এরা পরিচিত।সমাজের সাধারন মানুষের দুঃখ গুলো কে তারা দেখেছে নিজের দুঃখ হিসেবে। পাশে দাঁড়িয়েছে আপনজন হয়ে।
( পুরনো কথার যের ধরে ) সম্পদ আর গরিবের প্রতি সহানুভুতি বিপরিত মুখি। )আমার যখন সম্পদ থাকবেনা তখন হয়তো ভাববো, আমার যদি অধিক অর্থ সম্পদ থাকতো তাহলে এই দরিদ্র মানুষের পাশে এসে দাড়াতাম। ওদের দুঃখ গুলোকে শেয়ার করতে পারতাম। আমার এ ভাবনার শীগ্রই পরিবর্তন হবে যখন অঢেল ধন সম্পত্তি আমার হস্ত গত হবে।

সমাজের বিত্তবানদের ঐ নিচ তলার মানুষদের কথা ভাববার সময় হয় না। কেও খেয়ে অতিরিক্ত খাবার ফেলে দিচ্ছে আবার কেও না খেয়ে উপবাস থাকছে। এ বিষয়টা হয়তো প্রিন্সেস ডায়নার ভাল লাগেনি। হয়তো হৃদয়ে গভীর দাগ কেটেছে বিষয়টা তার। তাইতো ডায়না পাশে এসে দাড়িছেন সমাজের অবহেলিত মানুষের পাশে।চেষ্টা করছেন তাদের দুঃখ কে লাঘব করতে। পেরেছেন কি? হয়তো বা। যদিও পেরেছেন,তবুও সুদূর প্রশারি কোন ফল বয়ে আসেনি তাতে। কারন এ ভাল মানুষ গুলোর কর্ম কান্ড থেমে গেছে তখনই, যখন তাদের নিঃশ্বাস এ পৃথিবী ছেরেছে।

এ ধরার সৃষ্টির লগ্ন থেকেই ভাল মানুষের সাথে সাথে খারাপ মানুষও এসেছে। খারাপ না থাকলে ভাল'র কোন সম্মানই থাকতো না। এই ভাল খারাপের প্রার্থক্যকে বুঝে ভালকে গ্রহন করার জন্যই হয়তো স্রষ্টা খারাপের জন্ম দিয়েছেন। নিজের ভাল আর পরের ভাল, এ দুটি থেকে নিজের ভালটা সবাই চায়। পরের ভালটা সবাই ভাবে না ,যেমনটা ভাবে না পরের দুঃখ টা।

আমাদের দেশে ড. মোহাম্মদ ইউনুস এটা ভেবেছেন একটু অন্য ভাবে। যেভাবেই ভাবুক, তিনি ভেবেছেন সেটাই বড়। কিছু দুখি মানুষের মুখে হাসি ফুটেছে উনার ভাবনায়। যা অন্য কেউ ভাবেনি। ড. মোহাম্মদ ইউনুস কে সুদ ব্যাবসায়ী বা সময়ের সদ ব্যাবহার কারী সহ যা-ই বলেন না কেন আমি উনাকে সমর্থন করবো। ুক্ষুদ্র ঋনের মাধ্যমে তিনি দারিদ্র বিমোচনের চেষ্টা করছেন।আংশিক সফলও হয়েছেন।
আমাদের দেশে কোন প্রতিষ্টিত লোককে দেখা হয় তার সাময়িক যোগ্যতা দিয়ে। সে আগে কি ছিলো বা কেমন ছিল,সেটা তেমন একটা দেখা হয়না। এখন সে কেমন বা কি হয়েছে সেটাই মুখ্য বিষয়। আমাদের দেশের কেও নবেল শান্তি পুরস্কার পেয়েছে সেটাই আমার কাছে অনেক বড় মনে হয়েছে। যারা বাংলাদেশকে চিনতো না,জানতো না, তাদের দেশের টিভি চ্যানেল বা পত্র পত্রিকাতে দুদিনের জন্যে হলেও ড.মোহাম্মদ ইউনুস কে ও বাংলাদেশকে স্বরন করেছে। একজন প্রবাসি হিসেবে আমার কাছে যা অনেক বড় একটা গর্ভের বিষয় বলে মনে হয়েছে।

(প্রথম পাতায় প্রকাশ করা হয়নি )
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৯




তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-স্বাদের ফিউশন থেকে আধুনিক বায়োলজিক্যাল শক

লিখেছেন শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১


প্রারম্ভিক জিজ্ঞাসা
"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×