somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম-বিয়ে-আত্ব হত্যা

০৪ ঠা জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে। প্রেম সত্যিই স্বর্গীয়। প্রেমের আগমনে হৃদয়ে স্বর্গীয় সুখের অনুভুতি শুরু হয়। হাজার বছর বাচঁতে ইচ্ছে করে আবার মরতেও ভয় লাগেনা। এক কথায় নতুন এক জীবনের শুরু হয় প্রেমের আগমনে।

প্রেমের শেষ হয় বিয়ের মধ্য দিয়ে। শেষ বলছি এই জন্য যে আমি যতগুলো লাভ মেরিজ দেখেছি, বেশির ভাগ জুটিকে দেখেছি তাদের ভালবাসা আগের মত নেই। সারাক্ষন ঝগড়া ঝাটি,মারা মারি করতেই থাকে। এখানে শতকরা হিসেবে বললে বলতে হবে ৮০ % প্রেমিক প্রেমিকারই বিয়ের পরে তাদের ভালবাসা ঠিক থাকেনা। ২০% কে ঠিক থাকে হিসেবে বলা যাবে। এমনটা কেন হয়? এ বিষয়ে অনেক কারণ উল্লেখ করা যাবে। সে দিকে যাবনা।

বিয়ের আগে প্রেম থাকবে আর বিয়ের পরে প্রেম হারিয়ে যাবে,এ বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে। ধিক্কার জানাই সে সব প্রেমিক প্রেমিকাদের যারা বিয়ের আগে ও পরে প্রেমের সমতা বজায় রাখতে পারেনা। ভালবাসা কি এমন যে,তা ফুরিয়ে যায়? অবশ্যই না। মানসিকতার কারণে এমনটা হয়। ভালবাসার এই পরিবর্তন শুধু ছেলেদের ক্ষেত্রে নয়, মেয়েদের ক্ষেত্রেও হয়ে থাকে।

এরকম প্রেম ভালবাসা সমর্থন যোগ্য নয়। ভালবাসাকে আমি খারাপ বলছিনা। বলছি ভালবাসার ক্ষেত্রটা যথাযত হওয়া উচিৎ।

একটা বিষয় হয়তো আপনারা লক্ষ করেছেন, যখন কোন প্রেমিক বা প্রেমিকা আত্ব হত্যা করে তখন খবর নিয়ে দেখা যায় যে, প্রিয়াকে না পেয়ে এমনটা করেছে । প্রেমিকা মরে গেলে প্রেমিক আত্বহত্যা করে।আর এ ঘটনা ঘটে বিয়ের আগে। বিয়ের পরে আমি কোন স্বামীকে তার স্ত্রীর মৃত্যুর পর আত্ব হত্যা করতে দেখিনি। এমনটাও দেখা যায়নি স্বামীর মৃত্যুতে স্ত্রী আত্ব হত্যা করেছে।

আমাদের এক সিনিয়র ভাই মিলন ভালবাসতো শিল্পিকে। মিলনের ফ্যামিলি এই সম্পর্ককে স্বীকৃতি দিতে পারেনি। বাবাকে আলটিমেটাম দিয়েও রাজি করাতে পারলোনা। ফলে মিলন সিদ্ধান্ত নিল আত্ব হত্যা করবে। নির্ধারিত দিনে সকল বোনদেরকে দাওয়াত করলো। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাইকে উঠোনে ডাক দিল। বোনদের উদ্দেশ্যে বিষের শিষি হাতে নিয়ে বললো এই দেখ আমি মরে যাচ্ছি। আমার বাপ আমাকে শিল্পিকে বিয়ে করাবে না। সাবাই কান্নাকাটি করে হাসপাতাল নেয়ার পথে মিলন মারা গেল।

ঘটনার মাস খানেক পরেই বাচাল আসাদের সংগে দেখলাম শিল্পিকে। আমি তো দেখে অবাক। ভাবছি এই মেয়ে তথা প্রেমিকার জন্যই কি মিলন সুইসাইট করলো? বেচারা মিলনের সুইসাইট করাটাই বিফলে গেল।
আমার কথা শুনে জয়নাল বললো, ফিল ইন দা গ্যাপ্
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৭ ভোর ৫:০৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

×