বাংলাদেশের আইন ও বিচার বিভাগ তার সম্মান হারিয়েছে। প্রশ্ন বিদ্ধ হয়েছে ন্যায় বিচার নিয়ে। এইচ এম এরশাদের জাপানি নৌযান ক্রয়ের দূর্নীতি মামলায় মুক্তি পাওয়ায় এসব প্রশ্নের উদ্ভব হয়েছে। বিচার বিভাগ সরকার বা দলের দ্বারা প্রভাবিত হতে পারে বলেও প্রমান পাওয়া গেল। এত দিন শুনেছি আইন নাকি তার নিজস্ব গতিতে চলে, আজ দেখলাম সেটাও মিথ্যে।
আমি এ কথা বলছিনা যে এইচ এম এরশাদ এর বিচার সুষ্টু হয়নি। প্রশ্ন হল এই বিচারে যদি এরশাদ ন্যায় বিচার পান তাহলে আগে যে রায় দেয়া হয়েছিল সেটা কি ছিল? যেহেতো আইন তার নিজস্ব গতিতে চলে, সেহেতো প্রশ্ন আসে আগের রায় ন্যায় বিচারের ছিল নাকি এই রায় ন্যায় বিচারের? যদি এই রায় সঠিক হয় তাহলে আগের রায় এ সরকারের হাত ছিল, আর যদি আগের রায় সঠিক হয় তাহলে বর্তমান রায় কোন দল বা সরকার দ্বারা প্রভাবিত হয়েছে।
একই মামলার দুই ধরনের বিচারের রায় হওয়ায় এখানে কোন রায়টা ন্যায় বিচারের, সেটার প্রশ্ন এসেছে।
সে যাই হোক, এ কথা সহজে বলা যায় যে এ দুটি রায় এর যে কোন একটা রায় সরকার বা দলের দ্বারা প্রভাবিত হয়েছে। তার মানে আইন তার নিজস্ব গতিতে চলতে পারেনি। এ পর্যায়ে বলা যায় দেশে ন্যায় বিচার নেই। বাংলাদেশে ন্যায় বিচার নেই।
মাস কয়েক আগে টেলিভিশন নিউজে দেখেছিলাম, বাংলাদেশের এক লোকের নাম বিভ্রান্তির কারণে মৃত্যু দন্ডের রায় হয়েছিল। পরে অবশ্য আসল খুনিকে বের করা সম্ভব হয়েছিল।
বছর খানেক আগে চ্যানেল আই
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







