আমি আগে জানতাম না। ভিসটা ইনষ্টল করতে অন্তত ডিস্ক স্পেস থাকতে হয় প্রায় ১৫ জিবি।
আমার সি ড্রাইভে ছিল ১০ জিবি। তাই ইনষ্টল হচ্ছে না বলে ডি ড্রাইভকেও ডিলেট করে ফেললাম। পরে ইনষ্টল হয়ে গেল। কিন্তু মনে ছিলনা যে ডি ড্রাইভে আছে আমার গুরুত্ব পূর্ন ফাইল।
অবশেষে কি আর করা। আফসোস করা ছারা আর কোন উপায় নেই। বন্ধুদের পিকনিকের ভিডিও, খালাতো ভাইয়ের বিয়ের ভিডিও সহ আরো প্রয়োজনীয় ফাইল ছিল সেখানে।
এর পর কালই আমি সব ফাইল ডিভিডি ব্যাকআপ করেছি। আমি সি ড্রাইভে প্রয়োজনীয় কোন ফাইল রাখতাম না। কারণ এনি টাইম উইন্ডোজ সমস্যা হতে পারে। ফলে ফাইল গুলো হারাতে হবে। এত সাবধানতার পরেও হারিয়ে গেল।
আপনারও উইন্ডোজ ইনষ্টল করার আগে ফাইল গুলো আগেই ব্যাকআপ করে রাখবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




