মেয়ে দেখতে যেয়ে ছেলেপক্ষ কনেকে এটা ওটা জিজ্ঞেস করছে। একটু হেটে দেখাও, কই দেখি তোমার চুল, কি কি রাধতে জানো, কোরান পড়তে পারো, এরকম হাজারটা রকমের প্রশ্ন।
সর্বশেষে ছেলের মামা জিজ্ঞেস করলো, একটা খাসি রান্না করতে কত কেজি তেল লাগে?
মেয়ে সুন্দরভাবে গুছিয়ে উওর দিলো, এটাতো নির্ভর করবে খাসির সাইজের উপর।
ছেলের মামাও নাছোড়বান্দা। আবার জিজ্ঞেস করলো, উদহারণ দিয়া বুঝাও।
এইবার আর মেয়েটা মেজাজ ধরে রাখতে পারলো না। বললো, খাসির সাইজ যদি আপনার মতো হয় তাহলে লাগবে আড়াই কেজি, আর যদি হয় আপনার ভাগ্নের মতো তাহলে লাগবে তিন কেজি!
-----
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ বিবাহযোগ্য কন্যা কোরবানীর হাটে ওঠা দুম্বা বা গরু না, যে দাত দেখতে হবে!
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




