কিছুদিন আগে আনোয়ার আলী নামে এক পাকিস্তানি ক্রিকেটারের অদম্য জীবন সংগ্রামের গল্প নিয়ে প্রথম আলো একটা ফিচার প্রকাশ করলে, দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকাকে ‘রাজাকার’, ‘পাকিস্তানি দালাল’ উপাধিতে ভূষিত করা হয়।
তারও অনেক আগে আফ্রিদি অবসরের দিন তাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে মাইকেল হোল্ডিংযের একটা উদ্ধৃতি দিয়েছিলাম, “আফ্রিদি ছাড়া ক্রিকেট ক্রিকেটই না”! সেটা নিয়ে আমার এক জনপ্রিয় ভাইকে আমার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছিলো। আমাকে বলা হয়েছিল পাকিস্তানি রক্ত।
গতকাল আমাদের মুস্তাফিজ তার এক একান্ত সাক্ষাৎকারে , আফ্রিদিকে বলেছেন ‘স্টারদের স্টার’। বলেছেন ভারত-দক্ষিন আফ্রিকার সব তারকা খেলোয়াড়ের চেয়েও তার কাছে আফ্রিদিই সবচেয়ে বড় তারকা। এবার তাকে কি বলা হবে কে জানে!
আমাদের দেশপ্রেমের এই অবস্থা কেন কে জানে! আমরা কি একটা বুদ্ধিপ্রতিবন্ধী জেনেরেশন হিসেবে গড়ে উঠছি! আমাদের দেশপ্রেম কেন জানি সবকিছুতে ভারত আর পাকিস্তান বিরোধের মধ্যে থমকে গেছে! আমাদের দেশের দুই রাজনৈতিক দলের বিভিন্ন কোন্দলে এদেশে চলমান সবসময়কার অস্থিরতার জন্য এদেশের একটা সংখ্যাগরিষ্ঠ সাধারণ জনগন যেমন দায়ী না, তেমনি পাকিস্তানের পাশবিক নির্যাতনের জন্য ওদেশের সকল জনগন, তেমনি দায়ী না ভারতের সবাই! এই সাধারণ জিনিসটা বুঝতে আইনস্টাইন হতে হয়না!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




