somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালো রঙের পালসারে করে ছেলেটা আসলো। কালো হেলমেট, তারও চেয়ে অধিক কালো একটা গ্লাসে তার মুখ ঢাকা। কাচটা জাগিয়ে প্রশ্ন করলো, ভাই এই ঘাটটা কি খোলা? ফেরি চলে এখানে?

আমি, প্লাবন, তমাল, বাবু একসাথে তাকালাম ছেলেটার দিকে। আমাদের চেয়ে অল্পকিছু বয়সের বড় হবে হয়তো। তাকে বললাম, ভাই জানিনা। ১৫ ই আগস্ট উপলক্ষ্যে অনেক ভি আই পি নদী পাড়ি দিচ্ছেন, কখন যে সিরিয়াল পান, কে জানি! তবুও আপনি এখানে অপেক্ষা করতে পারেন। এটা বলেই তাকে জায়গা দিয়ে আমরা রাস্তা ছেড়ে পাশের একটা চায়ের দোকানে গিয়ে দাড়ালাম সবাই।

চা খেতে খেতে দেখলাম ছেলেটাকে আর একবার! ফোনে ওপাশে কাকে জানি কি বলছে। আহ্লাদী গলায় বললো, চাকরি করি, এইতো সামনের সপ্তাহে ছুটি পেলেই চলে আসবো। ওপাশ থেকে হয়তো কোনো অভিমানী গলায় কেউ একজন হঠাৎ করে চলে আসা চোখের পানি মুছতে মুছতে বললো, তুমি খালি বলোই, আসোতো না!

এবার আসবো ঠিকই, তোমাকেও নিয়ে আসবো। বাবুটা কি করে?

তাদের অনেক অভিমানের সুখী সংসারের কথোপকথন শুনতে আর ভালো লাগলো না। চায়ের দোকান ছেড়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম নিজেদের গাড়ির দিকে। এদিকটায় ভিড় বাড়ছে, দ্রুত ফেরির সিরিয়াল দিতে হবে।

সিরিয়াল দেয়ার জায়গায় পৌছনোর আগেই দেখি নৌ পুলিশের একটা দল দ্রুত এদিকে এগিয়ে আসছে। কি হয়েছে ভাই? আমাদের গাড়ির সিরিয়াল লাগবে। তাদের একজন উত্তর দিলেন, "ভাই ওদিকটায় একটা এক্সিডেন্ট হয়েছে, একটু সময় লাগবে"!

এক্সিডেন্ট হয়েছে শুনে খুব একটা খারাপ লাগলো না। আমরা এমন এক অদ্ভুত দেশে বাস করি যে, কারো অপমৃত্যু এখন আর আমাদের বিচলিত করেনা। আমাদের নিয়তি এটাই। উদাস মনে একটা সিগেরেট ধরালাম। সিগেরেট টানতে টানতে হঠাৎ করে মনে হলো, যেখানে দাড়িয়ে ছিলাম সেখানেই যেহেতু এক্সিডেন্ট হয়েছে, যাই দেখে আসি।

মানুষের ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতেই দেখি একটা কালো পালসার পড়ে আছে। দলা পাকানো রক্ত, এক দলা মাথার ঘিলু ছড়িয়ে আছে। তারও এক হাত দূরে পরে আছে একটা নিথর দেহ। মোবাইল সেটটা পরে আছে আরোও কিছুটা দূরে।

মোবাইলের ওপাশে চির অপেক্ষায় রয়েছে এক অভিমানী কন্ঠস্বর, যে তার বাবুটাকে বলছে, তোমার বাবা এসেই তোমাকে নিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×