somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ মাহমুদ জঙ্গি, এমনই বিস্ময়!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ মাহমুদ জঙ্গি। আশি-নব্বই দশকে যারা ব্যান্ড গান শুনেছেন, তারা নামটির সঙ্গে পরিচিত। সোলস, রেনেসাঁ, এলআরবি ছাড়াও লিখেছেন বেশ কিছু শিল্পীর গান। তিনি গীতিকবি হিসেবে যতোটুকু গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ অন্য একটি কারণে। একটি মিউজিক ইন্ডাস্ট্রিকে চোখের সামনে গড়ে উঠতে দেখা, নব্বই দশকের যে সব তারকারা আজো দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ, তাঁদের উত্থান-পতন দেখা কম গুরুত্বপূর্ণ নয়।

তিনি প্রচারবিমুখ হলেও প্রচুর প্রাণশক্তির অধিকারী একজন মানুষ। গান নিয়ে ভাবেন, ভাবতে ভালোবাসেন। নতুনদের লেখা পড়েন, ভালো লাগা-মন্দ লাগা নির্ভয়ে জানান। এ ‘রকম মানুষের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সৌভাগ্যবশত আমরা পেয়েছি। সোলসের বিখ্যাত গান ‘চায়ের কাপে পরিচয় তোমার সাথে’ শুনেনি এমন কোন শ্রোতা কি আদৌ আছে? অথবা ‘এরই মাঝে রাত নেমেছে’র মতো হৃদয়ছোঁয়া গান ? বাংলাদেশে ব্যান্ডসংগীতের জনপ্রিয়তায় সোলসের অবদান অনেক। গীতিকবি হিসেবে এ অবদানের অনেকখানি শহীদ মাহমুদ জঙ্গির।

তিনি জীবনকে দেখেছেন নানা দৃষ্টিতে। তার লেখা গানে সে প্রমাণ মেলে। একদিকে পার্থ বড়ুয়ার জন্য লিখেছেন, ‘আমি ভুলে যাই তুমি আমার নও’ অন্যদিকে রেনেসাঁর জন্য লিখেছেন ‘তৃতীয় বিশ্ব এমনই বিস্ময়।’ দেশের গানেও সেই দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া যায়। ‘হে বাংলাদেশ, তোমার বয়স হলো কতো ? এখনো হেলে আছো একদিকে, যেন যে কোন সময় ভেঙে পড়বে।’ এভাবে কি আর কেউ লিখতে পেরেছেন ?

বাংলা রকের এক অবিস্মরণীয় সৃষ্টি এলআরবি’র ‘একদিন ঘুম ভাঙা শহরে।’ এ গানের জনপ্রিয়তা আজো মিলিয়ে যায় নি। নব্বই দশকের ব্যান্ড সংগীত এর আগে এতো নাগরিক শব্দচিত্রকল্পের দেখা পায়নি। শহীদ মাহমুদ জঙ্গি তা দেখিয়েছিলেন। বিরহেও তিনি অনন্য। ‘সময় যেন কাটে না, বড় বড় একা লাগে/এই মুখর জনারণ্যে, বিরহী বাতাস বহে শুধু তোমার জন্য’র মতো গানগুলো আজো শ্রোতারা গুণগুণিয়ে গান।

আজ শহীদ মাহমুদ জঙ্গির জন্মদিন। জীবনকে তিনি নানাভাবে উপলব্ধি করেছেন। আরেকটা প্রমাণ দিচ্ছি, 'হৃদয় কাদা মাটির কোন মুর্তি নয়।' যারা গানটা শুনেছেন তা নিয়ে আবার ভাবুন। এতো সহজে গভীর কথা লেখা যায় ওনার লেখা না দেখলে বিশ্বাস করতাম না। এই লেখাটা লেখার কারণ হলো, তিনি এই পৃথিবীর সবচে সুন্দর লিরিকের একটি এমনভাবে লিখেছেন, যা আর কেউ লিখতে পারবে না। এ’রকম ক্ষমতা সবাইকে দেয়া হয় না। গানটি রেনেসাঁ গেয়েছিল, পিলু খানের সুর। লেখাটি উল্লেখ করছি।

'আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে,
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই
আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে
আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই
রেললাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতে নয়
প্রতিটি শিশু মানুষ হোক, আলোর ঝরনাধারায়
শিশুর আনন্দমেলায় স্বর্গ নেমে আসুক'

প্রিয় শহীদ মাহমুদ জঙ্গি,
আপনার জীবনে স্বর্গ নেমে আসুক।
শুভ জন্মদিন।

০৬।০২।১৬

পাদটীকাঃ আমি অতি নগন্য মানুষ। তা সত্ত্বেও দু'একবার জঙ্গি ভাইয়ের সাথে কথা হয়েছে। যতটুকু কথা হয়েছে, তিনি একটুও বুঝতে দেন নি, আমার বয়স কম কিংবা ওনি অনেক সিনিয়র। আন্তরিকতার কোন ঘাটতি তাঁর চরিত্রে নেই। শেষবার যখন কথা হলো, ওনি জানিয়েছিলেন নতুন কিছু গান লিখছেন। হয়তো বা শিগ্রই তা প্রকাশিত হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×