somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা আলো, না দেখা রূপ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অণু গল্প ১: লোকটা ফুটপাথ থেকে এক পা রাস্তায় ফেলেই আবার উঠে আসতে গেল। পার হতে পারত না। কলেজগেট। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। স্পিড তোলার চান্স পেয়ে আমাদের গাড়ি সেটা কাজে লাগাচ্ছিল। সামনে গিয়ে বাঁয়ে মোড় নেবে, তাই ছুটছিল ফুটপাথ ঘেঁষে।

ঠিক বুঝলাম না— হাঁটুর জোর হারিয়ে ফেলল, না কি লুঙ্গিতে পা বেঁধে গেল; দেখলাম, পিছিয়ে আসতে গিয়ে লোকটা রাস্তার উপর পড়ে গেল। তার কাঁধের উপর বসে থাকা বাচ্চাটা ছিটকে পড়ল রাস্তায়।

বাসের ভিতর দাঁড়িয়ে ছিলাম। দুই দিকের রড ধরে। পুরো ঘটনাটা চোখের সামনে ঘটতে দেখলাম।

এর পর যেটা ঘটল, সেটা সঠিক ভাবে বর্ণনা করার ক্ষমতা আমার নেই। তবে চেষ্টা করতে পারি। লোকটা পড়েছে আমাদের বাসের ঠিক সামনে। বীভৎস একটা ঘটনা ঘটতে যাচ্ছে, বুঝতে পেরে আমি চিৎকার দিলাম। আরও অনেকেই দিল।

এ রকম পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত থাকে না। ড্রাইভারও ছিল না। কিন্তু কী করে যে সে ওই অবস্থায় মাথা ঠাণ্ডা রাখল সেকথা আমাকে জিজ্ঞেস করবেন না। প্রাণপণে স্টিয়ারিং ঘুরিয়ে ডানে কাটল সে। অল্পের জন্য লোকটা বা তার বাচ্চাটা মরল না। গাড়িটা প্রচণ্ড গতিতে আঘাত করল ডিভাইডারে। ডিভাইডার ভেঙে গুঁড়িয়ে দিয়ে রং সাইডে চলে এল। ড্রাইভার সর্বশক্তি দিয়ে ব্রেক চেপেছে, তার কাঁধ দুটো উঁচু হয়ে আছে। কিন্তু গতিজড়তার কারণে কথা শুনছে না চাকা। বিশ্রী শব্দ তুলে পিছলে যাচ্ছে।

ওই পারের ফুটপাথের পাশে দাঁড়ানো একটা রিকশাকে পুরোপুরি ভর্তা করার পর স্থির হলো বাস। রিকশাওয়ালা আগেই দৌড় দিয়েছে।

পুরো ব্যাপারটা ঘটল দুই সেকেন্ডের মধ্যে। আমরা যারা বাসের মধ্যে ছিলাম, তাদের অবস্থা সহজেই অনুমেয়। মনে হচ্ছিল, কেউ এক জন কৌটায় ভরে আমাকে ঝাঁকাচ্ছে। ভাবলে হাত-পা ঠাণ্ডা হয়ে যায়, যদি উলটে যেত গাড়ি! যদি উলটো দিক থেকে আসা অন্য কোনও গাড়ি আমাদের গাড়িটাকে ধাক্কা দিত!

পুলিশ এসে গেছে। ওই গাড়ির আর যাওয়ার প্রশ্নই ওঠে না। এর মধ্যে দেখি, কয়েক জনের লাভ-লোকসান জ্ঞান টনটনে— অ্যাই, ভাড়া ফেরত দাও... ওই কনডাক্টর, ভাড়া দে...। অথচ উলটোটা হওয়ার কথা। ড্রাইভারকে সবার পুরস্কৃত করার কথা। দুইটা ‘নিশ্চিত’ মৃত্যু ঠেকিয়েছে সে।

আমি আস্তে করে ভিড় থেকে বের হয়ে গেলাম। আমার জীবনের দাম দশ টাকা না!!!


অণু গল্প ২: রাতে বাসায় ফিরে দেখি, পাশের বাড়ির কেয়ার টেকার মহিলা গেটের কাছে বসে কাঁদছেন। বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে। তার ঘটি-বাটি, লেপ-তোষক বাইরে পড়ে আছে।

আমি অবাক পাথর। মানুষ এত নিষ্ঠুর হয় কী করে? তার কোনও অপরাধ নেই। তাকে আর লাগবে না, তাই চলে যেতে বলা হয়েছে। কিন্তু সময়টা অসময়। বয়স্ক মানুষ। একা। এত রাতে কোথায় যাবেন? বেতনও না কি পুরোটা দেয় নি।

আমি আসার একটু আগে ঘটেছে এই ঘটনা। মহিলা ভালো মানুষ। প্রায়ই কুশল বিনিময় হয়। ভাবছি, কী করা যায়। বাসায় ডাকা হলো তাকে। সবাই মিলে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা চলছে। এই সময় বাজল ফোন। আরেক বিল্ডিংয়ের বাড়িওয়ালা। তারা তাদের বারান্দা থেকে ঘটনা সবই দেখেছেন। এবং আমাদের আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তারা ওই মহিলাকে কাজে নিতে চান।

পৃথিবীতে খারাপ মানুষ আছে— এটা যেমন সত্য, ভালো মানুষ আছে— এটাও তেমন সত্য। তা না হলে পৃথিবী এক দিকে হেলে পড়ত। ব্যালেন্স থাকত না!!!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×