somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Nazmus Sakib Jony
আমারে জাইনা লাভ কী?? �nআমার এলোমেলো জীবনটাতো তুমি গুছিয়ে দিতে পারবানা!! �

বেসিক এইচটিএমএল(HTML)শিখুন টিউটোরিয়াল [পর্ব-০১] : HTML কি,এর প্রয়োজনীয়তা ও শেখার উপকরণ

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসিক এইচটিএমএল শিখতে চান? আজ থেকে শুরু করছি করছি এর ধারাবাহিক টিউটোরিয়াল। সাথে থাকুন এবং শিখুন।এইচটিএমএল শেখার জন্য খুব বেশি কিছুর জানার দরকার নেই। কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলেই চলবে।

প্রথম পর্বে কি কি আছে দেখে নিন।

এইচটিএমএল (HTML)কিঃ

এইচটিএমএল (HTML) এর মাধ্যমে একটি ওয়েব পেজ এর মূল কাঠামো গঠন করা হয় এইচটিএমএল (HTML) অর্থ হচ্ছে Hyper Text Markup Language(হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ)। এটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়।। এটি একটি মার্ক-আপ ল্যাংগুয়েজ ।এটিকে মার্কআপ ল্যাংগুয়েজ বলার কারণ এটি এক সারি মার্কআপ ট্যাগ এর সমন্বয়ে গঠিত।ওয়েবসাইট এর পেইজকে বর্ণনা করার জন্য এসব মার্কআপ ট্যাগগুলোকে HTML ব্যবহার করে থাকে।

এইচটিএমএল (HTML)এর প্রয়োজনীয়তাঃ

ওয়েব ডিজাইন শেখার প্রথম ধাপ এইচ টি এম এল(HTML)।তাই একটি ওয়েব সাইট তৈরি করতে HTML (এইচটিএমএল)-এর গুরুত্ব অপরিসীম। HTML (এইচটিএমএল) দিয়ে যে কোন একটি ওয়েব পেইজের Markup (মার্কআপ) অর্থাৎ মূল কাঠামো গঠিত হয়। সেজন্য কোন ওয়েব পেইজ ডিজাইন করতে অথবা ওয়েবসাইট তৈরি করা শিখতে চাইলে HTML শেখার কোন বিকল্প নেই। তবে এটা শেখা খুব সহজ।

প্রয়োজনীয় উপকরণঃ

এইচটিএমএ(HTML) শেখার এবং লেখার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, এটি লেখার জন্য যেকোনো একটি টেক্সট এডিটর হলেই চলবে। যেমনঃ নোটপ্যাড। এটি সাধারণত কম্পউটারের সাথেই ডিফল্ট ভাবে দেয়া থাকে। এর সাথে লাগবে একটি ইন্টারনটের ব্রাউজারের যেমনঃ মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা,ইত্যাদি ।

এছাড়াও আপনি চাইলে আরও এডভান্সড এডিটর রয়েছে যেগুলো আপনি ব্যাবহার করতে পারবেন । যেমনঃ “Notepad++”, Dreamweaver আরও অনেক। তবে নোটপ্যাড ব্যাবহার করে কোন মজা বা সুবিধা পাবেন না। এডভান্সড এডিটর ব্যাবহার করলে অনেক সুবিধা পাবেন যা এইচটিএমএ(HTML) শেখাকে সহজ করে দেবে। তবে যারা একেবারেই নতুন তারা নোটপ্যাড ব্যাবহার করবেন।

Notepad++ এডিটরটি ডাউনলোড করতে চাইলে http://www.notepad-plus-plus.org/download/ এখান থেকে করুন।

প্রথম পর্ব এই পর্যন্ত ।আগামী পর্বে দেখাবো এইচটিএমএল (HTML) এর গঠন ও ট্যাগ। এই আর্টিকেলটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে এখানেই শেষ করছি ।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

×