হরিণা-মাংস লোভী শবরেরা
০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনালী মোমদানে মোম পোড়ে
চেয়ে চেয়ে দেখি
গলে গলে নিঃশেষিত আলোর জীবন।
আকাশের এক প্রান্তে একা
জাগে নিশাকর;
তুরীয়-উল্লাসে
জ্বলে-নেভে
নেভে আর জ্বলে সাতাশ নক্ষত্র
জ্বলে মৃগশিরা ;
আঁধারের সাথে
সারারাত ফিস্ ফিস্ কথা বলে যায়
জোনাকীরা ;
ঝিঁঝিরা নির্ঘন্টে থাকে রাতের নিবিড় ;
রাতচরা পাখীদের সাথে জেগে থাকি।
এমনি নিশুতি-রাতে
ঝর্ণায় জল পান করে হরিণেরা ;
অরণ্যে বিনিদ্র-
ওৎ পেতে আছে-
কস্তুরী-লোলুপ
হরিণা-মাংস লোভী শবরেরা ।
উৎকন্ঠ থাকি---নিশিজাগা পাখীদের সাথে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০

গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।...
...বাকিটুকু পড়ুন
"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে...
...বাকিটুকু পড়ুন
কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন