somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল আকাশ ২০১৩
আমার আকাশ শরতের মত, পাখি ঘুড়ি মেঘ সবাই আমন্ত্রিত

সব অপকর্মের মূল হোতা তারেক এবং জিয়া ! অবশেষে জানা গেল। :D :D

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারেক এবং জিয়াই সব অপকর্মের মূল হোতা বলে চিহ্নিত হয়েছে। একটি শক্তিশালী সূত্র এই খবর নিশ্চিত করছে। এর আগেও এই দুইজন তাদের প্রাপ্ত ক্ষমতার অপব্যভার করে অনেক অবৈধ সুবিধা আদায় করেছেন বলেও জানা গেছে।


একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গেছে গত ২৫শে এপ্রিল র্র‍্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান তার সেনানিবাসের বাসভবন 'আশালতা'র নিচে দাঁড়িয়ে লেঃ কঃ তারেক মাসুদকে অপারেশনটি করার জন্যে শলাপরামর্শ ও নির্দেশ প্রদান করেন। সেই পরিকল্পনামতই ৩জন অফিসার ও ২০জন সৈনিক নিয়ে অপারেশনটি পরিচালনা করা হয়। ২০ জনের মধ্যে ৩জন সেনাবাহিনী থেকে, ১১জন বিজিবি থেকে, ৬ জন আনসার থেকে নেয়া হয়। পুলিশ থেকে কাউকে নেয়া হয় নি। এই বিশজনের সবাই ছাত্রলীগের ক্যাডার ছিল এবং সেভাবেই বাছাই করা হয়েছে।


সুত্রটির দাবী, শামীম ওসমান আসলে কাটা দিয়ে কাঁটা তুলেছেন। কারন নজরুল ও নুর হোসেন যেভাবে বেড়ে যাচ্ছিল তাতে তার ও পরিবারের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় । একজন খুন হলে অন্যজন যদি এর আসামী হয় তবে এর চেয়ে উত্তম ব্যবস্থা আর কী হতে পারে? এটাই নাকি গড ফাদারদের হিসাব নিকাশ। বালু মহল নিয়ে দুজনের বিরোধ উস্কে দেয়া হয় এবং পুরো ঘটনাটি সংঘটনের জন্যে র্যাবের সাথে নুর হোসেনের সংযোগ ঘটিয়ে দেয়ার সকল কাজটি অনেক নিরাপদ জায়গা থেকে আঞ্জাম দেয়া হয়।


ঘটনার দিন র‍্যাব ইন্টেলিজেন্সের দুজনকে নিয়োগ করা হয় নজরুলকে অনুসরন করার জন্যে । কিন্তু একজন সোর্সকে নজরুলের লোকজন সন্দেহ করে এবং আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তখন অন্যসোর্স এসে নিজের র‍্যাব পরিচয় প্রকাশ করে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেয়।

কোর্ট থেকে বের হওয়ার পর পরই চারজন সঙ্গী সহ নজরুলকে তুলে নিয়ে যায়। এর পরপরই তারেক কর্ণেল জিয়াকে ফোন করে জানায়, "স্যার, শিকার হাতের মুঠোয়। " তখন কর্ণেল জিয়া বলেন, তোমার কাজ শেষ করে ফেলো। "


র্যাবের তিনটি গাড়ী অপারেশনে অংশ নেয়। চন্দন সরকার তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি গাড়ী নিয়ে কিছুদূর র্যাবের গাড়ীকে ফলো করেন। তিন নম্বর গাড়ীটি চন্দন সরকারের পেছনে ছিল। পেছন থেকে চন্দন সরকারের গাড়ীকে ধাক্কা দেয়। তখন চন্দন সরকার গাড়ী থেকে বেরিয়ে এলে ড্রাইভার সহ র্র‍্যাবের তিন নম্বর গাড়ীতে উঠিয়ে নেয়া হয়।


সবাইকে তুলে নিয়ে নরসিংদির দিকে রওনা হয়। সেখানে একটি গোপন টর্চার সেলে নিয়ে যাওয়া হয় এবং ইনজেকশন পুশ করে নিস্তেজ করে ফেলা হয়।
তারপর শীতলক্ষ্যার পাশের টর্চার সেলে নিয়ে মেরে ফেলা হয় এবং মরণ কিস্তিতে বিশেষ পাটাতনটি ব্যবহার করে নদীতে ফেলে দেয়া হয়।


সুত্রটি জানান, শামীম ওসমান কর্ণেল জিয়াকে ফোন করেন। কর্ণেল জিয়া জানান, আপনার কথামত সাইজ হচ্ছে। আপনি তারেক সাইদকে ফোন করেন। তারেক সাইদ আশ্বস্ত করে সব ঠিক আছে।

ঘটনা অন্যদিকে প্রবাহিত হওয়া শুরু করলে প্রধানমন্ত্রীর দফতর ন্যাশনাল মনিটরিং সেলের সমস্ত রেকর্ড ডিলিট করে ফেলে, যাতে কর্ণেল জিয়ার সাথে সমস্ত কথোপথন কোথাও সংরক্ষিত না থাকে।

এখানে নুর হোসেন এবং তারেক সাইদ পর্যন্ত রেখে উপরের সমস্ত লিংক ও ইনভলবমেন্ট কাট করে দেয়া হয়েছে। ড্যামেজ কন্ট্রোল প্ল্যানের অংশ হিসাবেই এটা করা হয়েছে। কিন্তু এই ঘটনাতেও মদ্যপ ও চরিত্রহীন কর্ণেল জিয়াউল আহসান সরাসরি সম্পৃক্ত ছিলেন।

জিয়া আহসান কালের কন্ঠে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন, র্যাব ও সরকারকে ঘায়েলের চেষ্টা করছে একটি মহল।
তার এই সাক্ষাৎকার দেখে অনেকের মনে পড়ছে, ' ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না ' এই কথাটি।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×