মৌখিয়া সমাচার
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীল আকাশ চুমু খায়
সারা বেলা পাহাড়ের গায়।
আঁকা বাঁকা পথের ছায়ায়
মন হারাবে উদাসী হাওয়ায়।
রঙ বাহারী ফুলের সুবাস
পাহাড় টিলায় সুখের নিবাস।
ডাকবে তোরে বার বার
পাহাড়ে মৌখিয়া সমাচার। (২)
মিশবি যদি আয় চলে আয়
লাল পাহাড়ের শ্যামল গাঁয়।
মিষ্টি মধুর পাখির সুর
ডাকবে দূর বহুদূর।
শিশির ভেজা ঘাসের ছোঁয়ায়
দেখবি কেমন মন হারায়।
সহজ সরল পাহাড়ী পাড়ায়
জাত ভুলে যায় ভালবাসায়।
ডাকবে তোরে বার বার
পাহাড়ে মৌখিয়া সমাচার। (২)
মিশবি যদি আয় চলে আয়
লাল পাহাড়ের শ্যামল গাঁয়।
পাহাড় তলে স্বচ্ছ জলে
সাম্পান চলে হেলে দুলে।
পাহাড়ী বাশুরিয়া বাশী বাজায়
মহুয়া বনের শীতল ছায়ায় ।
জাত উপজাত বইয়ের খোরাক
আজকে তবে হারায় হারাক।
ডাকবে তোরে বার বার
পাহাড়ে মৌখিয়া সমাচার। (২)
মিশবি যদি আয় চলে আয়
লাল পাহাড়ের শ্যামল গাঁয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন