নাটোরের বড়াইগ্রাম উপজেলার চর গোবিন্দপুরে বৌভাতের অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় হামলা করে বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর গ্রামের নিখিল সরকারের বাড়িতে তার ছেলে সুদেব চন্দ্র সরকারের বিয়ে উপলক্ষে বৌভাতের অনুষ্ঠান চলছিল। বিয়েতে দাওয়াত না দেয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার প্রতিবেশী আলম (৩৫), আকছেদ (৩৬), রতন (২২), মানিক (২১) ও লালু (১৮) সহ ১৫/২০ জন সন্ত্রাসী বিয়ে বাড়িতে হামলা করে অনুষ্ঠান পন্ড করে দেয়। তারা বিয়ে বাড়ির আমন্ত্রিতদের জন্য রান্না করা খাবার লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। এসময় তাদের বেপরোয়া মারপিটে বর, মহিলা ও শিশুসহ ১০ জন হয়েছে। আহতদের মধ্যে বরের ছোট ভাই বাসুদেব (২১), মামা সুভাষ (৩৬), মামী সুমতি রাণী (৪০) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে জোনাইল ইউনিয়ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। বড়াইগ্রাম থানা পুলিশ আসামী আকছেদ (৩৬), রতন (২২) ও মানিক (২১) কে গ্রেফতার করেছে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


