somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলেজ শিক্ষককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

১৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাটোরের বেগম খালেদা জিয়া কলেজের মনোবিজ্ঞানের প্রভাষক আনিসুর রহমান আরিফকে শনিবার রাত ১০টায় কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার প্রতিবাদে বনপাড়া বাজার বনিক সমিতি পৌরএলাকায় গতকাল রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও শোক র‌্যালির আয়োজন করে। ঘটনার সময় তাদের নিকট থেকে ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি গতকাল সকালে এলাকার মানুষ ঘটনাস্থলের পাশের একটি আখের জমি থেকে উদ্ধার করেছে। স্থানীয় লোকজন মোটরসাইকেল ছিনতাইকারীদের হাতে আরিফ খুন হয়েছে বললেও নিহতের চাচা প্রভাষক লুৎফর রহমান দাবী করেছেন, অংশীদারদের সাথে মাছ বিক্রির ৩ লাখ টাকার হিসাব ও বনপাড়া বাজারের ১২ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। তিনি আরোও জানান, বনপাড়া বাজারের বিপনী বিতান নামে আরিফদের বইয়ের দোকান থেকে আরিফের দুই বন্ধু মিঠু ও বিদ্যুৎ তাকে সন্ধ্যায় ডেকে নিয়ে যায়। ঘটনার সময় আরিফ নিহত হলেও তার অপর দুই সঙ্গী সামান্য আহত হয়। ফলে ধারনা করা হচ্ছে এরা এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।

পুলিশ জানায়, শনিবার রাতে নিহত আরিফ স্থানীয় দুই বন্ধু শরিফুল ইসলাম মিঠু ও বিদ্যুৎ কুমার সরকারের সাথে মোটর সাইকেল চালিয়ে কাদিরাবাদ সেনানিবাস এলাকা থেকে বাড়ি ফিরছিলো। পথে বনপাড়ার শ্রীখন্ডি মাঠে কয়েকজন লোক তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় আরিফকে গলায় গামছা বাধিয়ে টেনে হিচড়ে নামিয়ে পাশের আখ ক্ষেতে নিয়ে গিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। আরিফ বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের আফতাব হোসেনের ছেলে। এই ঘটনায় আহত বনপাড়ার সাবেক চেয়ারম্যান খলিলুর রহামানের ছেলে বনপাড়া কৃষি কারিগরি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম মিঠু এটাকে ছিনতাইয়ের ঘটনা বলে দাবী করেছেন। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সাধারন ছিনতাইয়ের ঘটনায় সচরাচর এতটা আঘাত দিতে দেখা যায় না। নিহতের লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর আজ বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখার সময় নিহতের চাচা লুৎফর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×