বাসা ভাড়া না দেওয়ায় আ.লীগের এমপি আব্দুল কুদ্দুসকে উকিল নোটিশ
তিন দফা নোটিশের সর্ব শেষটি গতকাল সোমবার রেজিষ্ট্রি ডাকযোগে সংসদের ৪নং সংসদ সদস্য ভবন এর ২০২নং ফ্লাটের ঠিকানায় পাঠানো হয়েছে। নাটোর-৪ আসন থেকে তিনবার নির্বাচিত সাবেক মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী এবং নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস ২০০৫ সালের এপ্রিলের শুরুতে সাড়ে ৩ হাজার টাকা মাসিক ভাড়ায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার পাড়ার ঐ বাসায় ওঠেন। সম্প্রতি তিনি দলীয় কোন্দলের কারণে বাসাটি ছেড়ে দেন। ৫০ মাস বাসায় থেকেও তিনি কোন ভাড়া পরিশোধ করেননি। এ ছাড়া আব্দুস সালাম গত সংসদ নির্বাচনের সময় নিজের পিতার ঘর বিক্রি করে অধ্যাপক আব্দুল কুদ্দুসকে নির্বাচনে ব্যয় করার জন্য ২ লাখ টাকা ধার দিয়েছিলেন। সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এখন পর্যন্ত ধারের দুই লাখ এবং বাসা ভাড়ার পৌনে দুই লাখ টাকা মিলিয়ে মোট পৌনে ৪ লাখ টাকার একটি টাকাও পরিশোধ না করায় আব্দুস সালাম পর পর তিনবার তাকে উকিল নোটিশ পাঠান।
প্রথমে গত ৮ জুলাই পাঠানো উকিল নোটিশ গ্রহন না করায় ২৬ জুলাই দ্বিতীয়টি এবং সর্বশেষ গতকাল সোমবার তৃতীয় নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ গ্রহন না করলে তার বিরুদ্ধে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মরনাপন্ন হবেন বলে জানিয়েছেন আব্দুস সালামের বড় ভাই আওয়ামী লীগ নেতা আনিস মোল্লা। তিনি জানান, ঘর ভাড়া না দেওয়ায় সংসদ সদস্যের বাসায় ব্যবহৃত সকল আসবাবপত্র তিনি তালা বদ্ধ করে আটকে রেখেছেন। আব্দুস সালামের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেছেন, একজন আইন প্রনেতা হয়ে অধ্যাপক আব্দুল কুদ্দুস বার বার উকিল নোটিশ গ্রহণ করেও জবাব দিচ্ছেন না, এটা অনুচিত। গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর পরই উক্ত সংসদ সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে উপহার স্বরূপ সোনার নৌকা গ্রহণ করে ব্যাপক বির্তকের পর নির্বাচন কমিশন তাকে এ বিষয়ে সতর্ক করলে তিনি সেগুলো ফেরত দেন।
তুরাগের ওপারে

একটি ফোনকল
রাত ২টা ৪৩ মিনিট।
তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।