ট্রাক-পিকআপের সংঘর্ষে ২জন নিহতঃ পুলিশ কর্মকর্তাসহ আহত ৪
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ট্রাক-পিক আপের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে এবং এক পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টায় একটি সংবাদপত্রবাহী পিক আপ (ঢাকা মেট্রো ন ১১-০৬৯৮) সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলাধীন আগ্রাণ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে পিক আপের যাত্রী কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী সাদেক আলী (৪০) এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার কালিনগর গ্রামের মাছ ব্যবসায়ী মহাদেব কর্মকার (৪৫) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত আঃ রাজ্জাক (৩৫) ও মুকুল (৩৫) কে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাহজাহান (৩৮) ও সিরাজগঞ্জের তাড়াশ থানায় কর্মরত এস.আই আঃ রাজ্জাক (৩৬) কে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন