somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফেরীওয়ালা

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

To Whom it may concern:

ফেরীওয়ালা চেনেন? ফেরীওয়ালা?
-- আবার জিজ্ঞেস? এইটা একটা প্রশ্ন করার মত জিনিস?
বলুন দেখি এদের কাজ কি? কার্যকারন কি?
-- এ কি তামাশা ! কাজ: সদাই ফেরী করা, কার্জকারনঃ অর্থনৈতিক!
অতি উত্তম!! এদের সবাই চেনে, তাই তো! কিন্তু আমি বলছি এক "বিশেষ ফেরীওয়ালাদের" কথা;
কাজঃ মানুষের কথা ফেরী করা, কার্যকারনঃ বিকৃত মনস্তাত্ত্বিক।
-- কি!!! এদের উদ্দেশ্য কি?

৩টা প্রধান উদ্দেশ্যঃ

১। অন্যে আপনাকে কতটা খারাপ জানে সেটা অত্যন্ত নিষ্টার সাথে নিজস্ব কুৎসিত কারুকার্জ খচিত করে, সাধারণভাবে বলা কথা রঙ চড়িয়ে বিকৃতভাবে উপস্থাপন করে আপনাকে কষ্ট দেয়া। কারন, আপনার সম্বন্ধে কেউ খারাপ বলেছে এটা জেনে আপনার পুলকিত হবার তো কোনই কারণ নাই! নাকি?
২। যার উদ্ধৃতি আপনার কাজে পৌঁছানো হল তার সাথে আপনার সম্পর্ক নষ্ট করা এবং সে নিজে আপনার অতিইইইই আপনজন, খুবই কাছের মানুষ - এটা প্রমানের চেষ্টা করা!
৩। আপনি মনে নির্ভেজাল কষ্ট পেয়ে বা রেগে গিয়ে উদ্ধৃতিকারী ব্যাক্তির ব্যাপারে কিছু বলে ফেললেই ব্যস-- সঙ্গে সঙ্গে একি ভাবে তার কাছেও আপনার কথা “ফেরী করা” ।
ব্যস চলতে থাকলো "Chain reaction"!!ইউরেনিয়াম - ২৩৫ চেইন রিয়াকশনের (Nuclear chain reaction) চেয়েও ভয়ংকর!
- আজব তো! এরা কেন এসব করে?

কি করবে বলুন, এদের কোন কাজ নাই, আগাগোড়া অপদার্থ!!
অকর্মণ্য বলবনা- কারণ, আল্লাহ পাক কোন ১ টাও গুন না দিয়ে কাউকেই পাঠায় না - কিন্তু এদের সৎ কাজের কোনরকম কোন ইচ্ছা নাই!
আর, পাশাপাশি দুটো দাগের মধ্যে একটা বড় হলে সেটাকে ছোট করার উপায় ২টা।
একঃ ছোট দাগের শ্রম -সততা দিয়ে বেড়ে যাওয়া।
দুইঃ বড় দাগকে কেটে- মুছে ছোট করে নিজের উচ্চতায় নামিয়ে আনা। ২য়টাই অনেক সহজ- তাই এটাই করতে চায়!
আর জানেন তো class তিন ধরণের। "3rd class talks about people, 2nd class talks about society, 1st class talks about philosophy"
এদের জ্ঞান তৃতীয় শ্রেণীতেই সীমাবদ্ধ।
- তো, আল্লাহর বিল্লাহ করলেও তো পারে- না পারে তো হিন্দী সিরিয়াল দেইখেও তো দিন গুজরান করলে পারে !
ওমা, কি বলেন এই সব--এই যে নিষ্ঠার সাথে “কথা ফেরী” করছে! ফোনের বিল তুলে, গাড়ীর তেল খরচ করে যেয়ে, সংসার/অফিস/ পড়ালেখা সব বাদ দিয়ে-- এই সেবার আনন্দ তো তুলনাহীন, এ করেই তো কুলাতে পারছেনা , আপনি এতো বড় sacrifice, social work টা দেখবেন না !! আল্লার ওয়াস্তে কাজ করার আর সময় কই? ধুর আপনি মিয়া পুরাই ফাউল!
----------------------------------------------------------------------------------------------
* ধর্মতত্ত্বঃ চোগলখোরী এক প্রকার ফিতনা- ফাসাদ (temptation & immorality/ perversion). আল কুরান মতে "And fitnah is worse than killing." - Surat Al-Baqarah: 2:291.
* অধমের সস্তা উপদেশঃ দেশের অনেক সমস্যা- মানুষের অনেক কষ্ট-- দূর করার জন্য আপনার এই মূল্যবান অলস সময়টাও সাদকা দিতে পারেন। "আপনার প্রতিটি সৎকর্ম, অপকর্ম , কুকর্মের ফলাফল আপনি আপনার জীবন, সংসার - সন্ততি সবদিক থেকেই কড়ায় গন্ডায় ফেরত পাবেন ( Reference: [Al-Ibrahim, 24-27])" । আল্লাহুম আমীন!

* সর্বসাধারণের জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ কথা ফেরীওয়ালা মানসিক মৃত্যুর ও ব্যাপক সময় অপচয়ের কারণ। চিহ্নিত হওয়া মাত্র এদের থেকে ১০০০ হাত দূরে থাকুন। নিজে বাঁচুন - প্রিয়জনদের বাঁচান।
* ফেরীওয়ালার জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ “ফেরীওয়ালা” নারী- পুরুষ নির্বিশেষে নিজ দায়িত্ত্বে আমার কাছ থেকে আপনার “ফেরীর সদাই পাতি” নিয়ে ১০০০ হাত দূরে থাকবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×