somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুসলিম বিয়ে কিভাবে পড়ায়?

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের খাবার টেবিলে ছেলেদের সাথে দিনের হাল নাগাদ করছি “ জানিস, জাপানীজ যে মেয়েটা গত শনিবারের মসজিদের প্রোগ্রামে মুসলিম হলো, এই শনিবার তার বিয়ে এক আলজেরীয়ান ছেলের সাথে। মসজিদে বিয়েটা হবে। ”
সাথে সাথে বড় ছেলের প্রশ্ন, “মসজিদে কিভাবে বিয়ে হবে?”
- “কিভাবে হবে মানে? বিয়ে পড়ানো হবে! খানা- দানা হবে না আর কি -কমিউনিটি সেন্টারের মত!”
-“ কিন্তু মুসলিম বিয়ে পড়ানো হয় কিভাবে - I mean to say how that part really takes place?”
- “ এইসব কি বলিস? দেশে ডজন ডজন বিয়ে খেয়ে আসছিস না?”
- “Exactly, “বিয়ে খেয়ে আসছি” – গেছি, খাইছি, গায়ে হলুদে তাদের গায়ে হলুদও দিছি, নাচছি- কিন্তু সবখানেই বর বউ স্টেইজে পুতুলের মত বসেই তো ছিল। বিয়ের ঠিক কোন মুহুর্তে তাহলে তারা couple হয়ে যায়?”

তব্দা খেয়ে থাকলাম কিছুক্ষন- কারণ, কথা সত্য, খানা-দানা’র পর বেশীক্ষন আর বিয়ে বাড়ীতে থাকা হয়না (After All, আমার বাড়ি নোয়াখালী বলেও কথা)। আর আজকাল বিয়ে পড়ানো আকদ নামক আরেক অনুষ্ঠানে বা বিয়ের দিন সকালে বর-কনের বাড়ীতে হয়ে যায়। কাজেই আসলেই এই অংশটা তাদের গোচরীভূত হয়নাই।

তো কোনমতে বুঝালাম কিভাবে বিয়ে পড়ানো হয়।
কিন্তু কিছুতেই পোস্টমর্টেম শেষ হয়না!

শেষে বিরক্ত হয়ে বললাম “ আরে জীবনেও এইসব কোত্থাও দেখিস নাই কেম্নে?”

- “কেম্নে দেখবো? হিন্দী মুভিতে হিন্দু বিয়ে পড়ানো দেখছি, ইংরেজী মুভীতে খ্রীষ্টান বিয়ে পড়ানো দেখছি। তো এমন কোন বাংলা নাটক টেলিফিল্ম তো দেখলাম না যেখানে মুসলিম বিয়ে পড়ানো এভাবে দেখানো হয়”

- “ কই দেখা তো দেখি অইসব বিয়ে কি দেখছিস?”

ছোটটা জন্মগত কার্টুন - কিছুতেই বিব্রত বোধ করেনা। তড়াক করে লাফ দিয়ে live performance দেখানো শুরু করলো হিন্দু বিয়ে কেম্নে হয়- মুখে ধারাভাষ্যও চলতে থাকলো “ বরের কাঁধে একটা কাপড়ের সাথে বউয়ের আচল বাধা হয়- এভাবে তারা সাতপাক দেয় - মাঝাখানে একটা বড় কিছুতে আগুন জ্বলতে থাকে- পুরুত্ আগুনে কিছু ছুড়তে ছুড়তে মন্ত্র পরতে থাকে “ ওঁ –ম মঙ্গালাম ভগবান বিষ্ণু ...” এরপর একসময় কনে বরের সামনে এসে হাটে- এভাবে ৭ পাক শেষে বসে পড়ে মঙ্গলসূত্র পড়ে, সিঁদুর দেয় সিঁথিতে—এরপর কনে পা দিয়ে লাথি দিয়ে চাল ভর্তি কলস ফেলে দেয়- কূলা থেকে পিছন দিকে খই মুড়ি ছিটিয়ে বাবা- মা’র সব শোধ বোধ করে দেয়। ব্যাস বিয়ে হয়ে চলে যায়!”
(বিশেষ দ্রষ্টব্যঃ বাসায় দেশীয় পদ্ধতির ডিশের কানেকশন নাই- কাজেই এই জাতীয় হিন্দী সিরিয়াল সাড়ে ৪ বছর আগে শেষ দেখেছে, তাও সে ইচ্চাকৃতভাবে না- আমরা দেখছি- সে আসা যাওয়ার ফাকে দেখছে টাইপ আর কি।তারপরেও কি কঠিন জাগ্রত সেই স্মৃতি!!! ......মাবুদে এলাহী!! )

এবার আতেল বড়টার পালাঃ খ্রীষ্টান বিয়ে কেম্নে হয়?
"কনে বাবার হাত ধরে সাদা গাউন পরে আসে। চার্চের ফাদার বলেন “ Here comes the beautiful lady......... I Mr. ….._, take you, to be my lawfully wedded wife, ……, from this day forward, for better, for worse, for richer, for poorer, in sickness and in health, until death do us part.”
বর বলে “I do” একিভাবে বউটাও বলে “ I do”
তখন প্রিস্ট ঘোষণা দেয় "You have declared your consent before the Church.” ব্যাস!

সেই সঙ্গে ফোঁড়ন কেটে এটাও বলল “ কেন? তোমার প্রিয় “All 4 One” এর গানটা যে রান্না করতে করতে প্রায়ই গাও “ I swear” সেটাই তো অই Christian wedding vows থেকেই বানানো!”

আমি বজ্রাহতাহত! একি আলামত!! অপসাংস্কৃতির বানের জল ঠেকাতে ডেমরা বাধের ফুটো ঠেকাচ্ছি – এদিকে বানের জলে আমার ঘর ভেসে একাকার!!!
আর একটা কঠিন সত্যই আরেক দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করলাম- আমাদের দেশে ধর্মের আচারটা এতো বেশী উৎসবে focus করা যে তার সবটাই নতুন জামা পড়া আর ব্যাপক ভুড়ি ভোজ মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। আত্মিক ও আধ্যাত্মিক অংশটা এতোটাই বাহুল্য ও অনাকর্ষনীয় ভাবে উপস্থাপিত, যে , একটা শিশুমন, যেখানে অন্য ধর্মের রীতিও এতো নিখুঁতভাবে দাগ কেটে আছে- মাদ্রাসার জালী বেতের আঘাতে সেটা পুরোপুরি অসম্ভব!! আমাদের শিশুরা ধর্মের একটাই আধ্যাত্মিক আচার চেনে- তা হল মিলাদ মাহফিল- যেটার প্রচলিত রূপটা সর্বৈব বিদ’আ ( reprehensible innovation) ! --------------------------------------------------
আমার এই পোস্ট যারা পড়ছেন, তাদের জন্য কুইজঃ আপনার বাচ্চা পাচোর্ধ্ব হলে তাকে জিগেস করুন তো মুসলিম বিয়ে পড়ানো দেখার কোন অভিজ্ঞতা আছে কিনা ( মালা বদল ছাড়া)? ২য় প্রশ্ন হবে “ অন্য কোন বিয়ে পড়ানো দেখেছে কিনা”।
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×