খুব সাধারন স্বপ্ন ছিল- কোক, আইসক্রিমের, শলা চিংড়ীর
ভাবনা জুড়ে নতুন লেখা, বইয়ের পাতায় উকি ঝুঁকির।
জগত ছিল বইয়ের আখর, প্রিয় সুবাস বইয়ের পাতা
অজানারে জানতে পেলেই বাঁধ মানেনা জানানোটা।
দুরুহ এক সমীকরন হিসাব মিলায় তাঁর নামেতেও
রুটিন মেনে খড়গ কৃপান রক্ত ভাসায় তাঁর প্রানেতেও।
রক্তে ভাসে বইয়ের সারি, আগুন জ্বালে ক্রোধের স্পৃহা
জল্লাদের উল্লাসে ”ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা”!
"বিচ্ছিন্ন" সব ঘটনায় যাচ্ছে ঢেকে “দৈনিক " এখন।
খড়গ ঠিকই স্থির নিশানায়- "বিচ্ছিন্ন রাজসিংহাসন”।
—— তানজীনা ইয়াসমিন, ১৩ই নভেম্বর, ২০১৫।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


