somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালাগা-ল উলাবি কামালিহি

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সন ২০০৯, প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানে নববর্ষের শুভেচ্ছা জানাতে উচ্চারণ করলেন পারস্যের মহাকবি শেখ সাদীর “গুলিস্তান” কাব্যের কালজয়ী লাইন, “ আদমের সন্তানেরা একে অপরের অবিচ্ছেদ্য অংগ, একই নির্যাস থেকে সৃষ্ট ( The children of Adam are limbs to each other, having been created of one essence.)”

কবির “পোশাকের গুন” স্কুলে আমাদের পাঠ্য ছিল। মূল নাম আবু মুসলিম বিন আব্দুল্লাহ সিরাজী , Pet name বা ছদ্ম নাম হজরত শেখ সাদী (রাঃ), মতান্তরে সাদী সিরাজী। রাসুল (সাঃ) এর মেরাজে উর্দ্ধাকাশে গমন উপাত্ত করে লেখা ৪ লাইনের রুবাই ( প্রাচীন আরবী কাব্য), যা থেকে বিখ্যাত নাত এ রসুলের ( রাসুল (সাঃ) এর প্রশংসা গীতি)সৃষ্টি, সেই রুবাইয়ের গল্পটা এমন;

কবি শেখ সাদী এর ৩ লাইন লেখার পর কিছুতেই চতুর্থ লাইন মেলাতে পারছিলেন না , যুতসই কোন লাইনই মাথায় আসছে না। অতৃপ্তি নিয়েই একসময় ঘুমিয়ে গেলেন। স্বপ্নে রাসুলে পাক ( সাঃ) তাঁকে দেখা দিলেন। সাহাবাগন ( রাঃ) পরিবেষ্টিত রাসুল ( সাঃ) তাঁকে জিগেস করলেন তিনি কেন উদ্বিগ্ন, তার অস্থিরতার কারণ কি। তিনি কারণ জানালেন। রাসুল ( সাঃ) তাঁকে সেই তিন লাইন পড়তে বললেন।

তিনি শোনালেন,
বালাগা-ল উলাবি কামালিহি ( তিনি তাঁর পরিপূর্ণতা দিয়ে উর্দ্ধাকাশ আরোহন করলেন , ব্যাখ্যাঃ বোরাক বা অন্য কোন কিছুর মাধ্যমে নয়, স্বীয় কর্মজ্যোতিতে )
কাসাফাদ্দুজা বি জামালিহি ( তিনি স্বীয় সৌন্দর্য দিয়ে অন্ধকার দূর করলেন)
হাসনাত জামিউ খেসালিহি ( তাঁর সব বৈশিষ্ট্য সুশোভিত ছিল) “
তিনি থামলেন।
রাসুল (সাঃ) বলে উঠলেন ,
“ সাল্লু আলাইহি ওয়া-আলিহি ( তাঁর এবং তাঁর পরিবারের উপর রহমত বর্ষিত হোক) । “
এভাবেই সর্বাধিক ভাষায় রচিত এই নাত - এ- রাসুলটি পরিপূর্ণ হলো এবং শেখ সাদী ( রাঃ) রাসুল (সাঃ) আশীর্বাদপূষ্ট হলেন।

কবির ছেলেবেলায় ইরানে মঙ্গোলদের আক্রমনে সৃষ্ট অরাজক অবস্থায় তিনি অনেকটা বাধ্য হয়েই আনাতোলিয়া, সিরিয়া, মিশর, ইরাক থেকে ভারত ও মধ্য এশিয়া ভ্রমণ করেন যার মাধ্যমে তাঁর সৃষ্টিও সবখানে ছড়িয়ে যায়।
রাশিয়ার সবচেয়ে সুপ্রসিদ্ধ কবি আলেক্জান্ডার পুশকিন বলেছিলেন “ শেখ সাদী যখন গাইতেন , অন্যরা ছিটকে যেত বহুদূরে, আর বাকীরা থাকতো মৃতের মত”।
USA এর অন্যতম প্রতিষ্ঠাতা জনক, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিনের কাজের অন্যতম উদ্দীপনা হিসেবে শেখ সাদীর নাম উল্লেখিত আছে।
এক জীবনে যদি কোনভাবে ততোটা জ্ঞানপ্রাপ্তি হয় তো জেনে নেব সাহিত্য, সংস্কৃতির সাথে ধর্মের বিরোধটা কোথায়।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×