somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই নারী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে প্রকাশক জানালেন, আমার ৩য় বই “ ঋদ্ধি” ছাপা হয়ে গেছে , কিন্তু বাধাইখানায় আটকে আছে। তাই, পূর্ণপ্রেক্ষাগৃহে বইমেলা ২০১৭ তে শুভমুক্তির আরও ২ দিন বাকী :( । বিরতিতে আকর্ষনীয় বিজ্ঞাপন দিয়ে দর্শক ধরে রাখতে হয়। তাই , বিরচিত লেখাই দিলাম। :-B
-------------------
এক বক্তৃতা সভায়, বক্তা তার জীবনের নানা গল্প শোনাচ্ছিলেন। এক পর্যায়ে
তিনি বলছিলেন,
: এত বছর পরে, লুকানোর আর কিছুই নেই। আমি জীবনের সবচেয়ে মধুর দিনগুলো এমন এক নারীর সাথে কাটিয়েছি, যে আমার স্ত্রী নয়!
বলেই বক্তা চুপ !!

উপস্থিত দর্শকরাও হতভম্ব!
দীর্ঘ নীরবতা ভঙ্গ করে বক্তা বলে উঠলেন,
‘সেই নারী ছিলেন আমার মা।’

এই অভূতপূর্ব ব্যাখ্যা শুনে সারা হল হাততালিতে ফেটে পড়ল। আমার চোখ
দিয়েও জল বেরিয়ে এল। আহা!!! অনুপ্রাণিত হলাম।

বাড়ি ফিরে গ্লাস নিয়ে বসলাম। চার পেগ খাবার পর বক্তার ওই কথাগুলো মনে পড়ল।
ভাবলাম, বউকে চমকে দেবার এর থেকে ভালো সুযোগ আর হবে না!
বউ জানুক আমিও সমঝদার এক ব্যক্তি। আমার কথারও মারপ্যাচ আছে।

টলায়মান অবস্থায় রান্নাঘরে গেলাম।
আমাকে ঢুকতে দেখে রান্না করতে করতে ঘেমে নেয়ে একাকার স্ত্রী একবার
তাকালো আমার দিকে। কোনোরকম ভণিতা না করে আমি বলে উঠলাম, ‘এত বছর পরে, লুকানোর আর কিছুই নেই। আমি আমার জীবনের সবচেয়ে মধুর দিনগুলো এমন এক নারীর সাথে কাটিয়েছি, যে আমার স্ত্রী নয় ‘

পরের লাইনটা আর মনে পড়ল না । মনে পড়ল না তো পড়লই না। নেশা চড়ে গেছিল।
বউ দেখলাম স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ঘাবড়ে গিয়ে বিড়বিড় করলাম,
‘আমার ঠিক মনে পড়ছে না নারীটা কে ছিলো!’
-----
পরের দিন হাসপাতালের বেডে হুঁশ ফিরেছিল। সারা গায়ে ব্যান্ডেজ। বেলন
দিয়ে মারের চোটে হাত, পা, চোয়াল ভেঙে গেছিলো। গরম ডাল পড়ে মাথার চুল উঠে গেছিলো।
প্রাণে যে বেঁচে গেছি, এই অনেক।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×