somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার তৃতীয় বই , ঋদ্ধি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বইঃ ঋদ্ধি। ( অতিপ্রাকৃত উপন্যাস) । ছেপেছেনঃ আদর্শ।
স্টল নংঃ ৪৯৬-৪৯৭ , সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মূল মাঠে; বইমেলা ২০১৭।

মেলায় বই “এসেছে? আসেনি?”র ধাঁধায় অনেকেই গিয়ে বা রকমারীতে ফোন করে হতাশ হন, হয়েছেন।সেলেব্রেটি লেখকদের জন্য এতো কষ্ট স্বার্থক হয়, বই প্রকাশে প্রায় সদ্যজাত কারো এতো কষ্ট দেবার ধৃষ্টতা থাকতে পারেনা।। তাই শপথ করেছিলাম বই মেলায় প্রাপ্য না হলে বইয়ের গল্পটা বলবোনা।

** বইমেলায় বই পা রেখেছে। তো এবার গল্পটা শোনাই।

রক্তমাংসের ভগ্নাংশ যে জন, এক জনমের ছায়াসঙ্গী কিংবা বটের ছায়া - যাতে ক্লান্ত শরীর হেলে দিয়ে তাপিত হিয়া জুড়ায় - সেই মানুষটা হঠাৎ রিটার্ন টিকেট ছাড়া হারিয়ে গেলে ঠিক কেমন বোধ হয়?
ছায়াহীন শরীরি খাঁচায়বন্দী নিজ আত্মাকে ধারণ । চেনা জগতের সব অচেনা অসহায়। মাথার ভেতরে সব লন্ডভন্ড!!
বোবা অসহায় সেই মুহুর্তেই আটকে গেল এক ৯ বছরের শিশু ,ঋদ্ধি।

বুদ্ধিদীপ্ত প্রাপ্তমনস্ক শিশুটির কাছে সেই হারানো মানুষটার জগতটাই হয়ে গেল বাস্তব, অন্যসব পরাবাস্ত্বব।
মনের অসুখও বড় নাজুক অসুখ। পাছে কেউ জেনে যায় সেই দুঃশ্চিন্তাই বড়, রোগ সাড়ানোর চেয়েও গুরুতর।
দানবিক চেহারায় অনেকখানি মানবিকতা নিয়ে হাত বাড়ালেন গোমড়ামুখী এক কালো সাহেব, কীর্তিমান মনস্তত্ববিদ, প্যারানরমাল সাইকোলজী যার মূল বিষয়।

শিশু মনের সেই জট খুলতে গিয়ে তিনি টের পেলেন, এই নাজুক সুতার গিঠ আটকে আছে বহুদূরে, ছোট এক মফস্বল শহরের প্রতাপশালী এক মানুষের “সুলতান মঞ্জিল” এ । ছেলেটির মায়ের জন্ম , বেড়ে ওঠা সেখানে , আর , সকল অস্বাভাবিকতার শেকড়ও সেখানে । যেই শেকড়ের টান মা তার বয়ঃসন্ধিতে রাজধানীতে পালিয়ে এসেও উপড়ে ফেলতে পারেনি।

---------------------------------
অনেকেই বলেন আমি যে জীবন যাপন করিনি , দেখিনি , তেমন দুরুহ সব বিষয় নিয়ে এতো কষ্ট করে কেন লিখি ? উত্তর একটাই , লেখক বাহুল্য আর পাঠক স্বল্পতার যুগে আমার মত অখ্যাত একজনের বই নজরে আনতে। অপরিচিতরা গল্প শুনে পড়তে গিয়ে যদি দৈবত ভাল লেগে যায় , যদি আরো ৫ জনকে বলে, তো এভাবেই ধীরে ধীরে আমার পাঠক জন্ম নেবে। বিধাতার মায়াবী হাতের ছোঁয়ায় অলৌকিকভাবে যদি কোনদিন বড় লেখক হতে পারি ত সেদিন আমার যাপিত জীবনের সহজ গল্প লেখার দুঃ সাহস করবো।
আজ পাশে থাকুন! আপনাদের ধার দেয়া সাহ্স আর মায়ায় একটা একটা করে নুড়ির মতই ভালবাসা কুড়াচ্ছি , একদিন গোটা বালুচর গড়ে ফেলবো , সেই আস্পর্ধায়!

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসা কি এরকমই

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮

তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।

তুমি... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×