somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজে শীত মোকাবেলা

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধনী দেশে শীত গ্রীষ্ম কোনটাই তেমন দুর্ভোগের বিষয় না। তবুও নিজেদের সংস্কৃতিতে আবদ্ধ জাপানে এখনো কিছু প্রাচীন বা ঘরোয়া সরঞ্জামে শীত মোকাবেলা করা হয়।
আমাদের দেশে শীত খুব সামান্য; তবুও যেহেতু উন্নত দেশের মত ঘরে ঘরে হিটিং সিস্টেম চালু হয়নি, তাই ঘরোয়া এসব পদ্ধতি শেয়ার করলাম , যদি কারো কাজে লাগে:

১। ইউতানপোঃ এর প্রচলিত নাম আমরা জানি “হট ওয়াটার ব্যাগ” । আমি ছোট থেকেই দেখতাম বুড়ো মানুষ এসব ব্যাথা বেদনা উপশমে ব্যবহার করেন। জাপানে শীতের দিনে লেপের নীচে, অফিসে বা ঘরে টেবিলে বসে কোম্বল মুড়িয়ে কোলে রেখে শরীর বা পা গরম রাখে ।
** সাবধানতাঃ ব্যাগে ছিদ্র বা মুখ ঢিলা যেন না থাকে, তাহলে লেপ গরম পানিতে ভেসে গিয়ে দুর্ভোগ আরো বাড়বে!)

২। কোলের কোম্বলঃ আমাদের দেশে এমন ছোট সাইজের কোম্বল বোধহয় পাওয়া যায়না। তো পুরাতন কোম্বল কেটে বা ভারী শাল দিয়ে অফিসে বা ঘরে টেবিলে বসে কাজের সময় পায়ের উপর রেখে পা গরম রাখা। পায়ে মোজা ( বিভিন্ন দৈর্ঘ্যের) পরে মোটা কাপড়ের ইন্ডোর জুতাও আমাদের দেশে ঘরেই বানাতে পারেন।

৩। কোতাতসুঃ অত্যন্ত জনপ্রিয় এক হিটিং সিস্টেম। টেবিলের নীচে আগের দিনে গর্ত করে কয়লা, লাকড়ী, কেতলী ইত্যাদি জ্বালানো হতো। এখন টেবিলের আন্ডারনিথ ইলেকট্রিক হিট জেনেরেশন সিস্টেম থাকে। এই টেবিলে কোম্বল মুড়িয়ে এতে শরীর ঢেকে খাওয়া, ঘুম সবই করা হয়।

৪। কাপড়ের পুতুলঃ এটা সবচেয়ে সহজলভ্য ও সুলভ। কাপড়ের পুতুল বা যে কোন শেইপের কিছু কেটে এর ভেতরে গম ভরে সেটা তাওয়ায় সেঁকে ( বা মাইক্রওয়েভে ) গরম করে কোলে, পায়ের নীচে, হাতের মুঠোয় রেখে শীত মোকাবেলা।

উপরের সবগুলিই আমি নিজেই ট্রাই করেছি, বিশেষ করে ১,২,৪ অফিসে সবসময়েই করি।
অত্যন্ত কার্যকর এদের তুষারপাতের দিনেও।
শুভকামনা।

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×