somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক ক্লাব

১০ ই মে, ২০১৯ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে হুমায়ুন আহমেদ স্যার ছাড়া আর কেউ লেখাকে পেশা হিসেবে নিতে পেরেছেন কিনা বা লেখার জন্য ঢাবির শিক্ষকতার মত পেশাকে ছেড়ে দিতে পেরেছেন কিনা জানা নাই। তবে উন্নত দেশে এর উদাহরণ প্রচুর।

হ্যারি পটার খ্যাত জে কে রাওলিং সকাল ৯টায় রীতিমত তাঁর নিজের বাড়িতেই নিজস্ব অফিসরুমে চেয়ার টেবিলে বসে ৯-৬টা লেখালেখি করেন ! ( কি ইন্সপায়ারিং)
কোরিয়ান আমেরিকান লেখিকা মিন জিন লি ইয়েল বিশ্ববিদ্যালয় আর জর্জটাউনের ডিগ্রী নিয়ে কর্পরেট আইনজীবির চাকরী ২ বছরের মাথায় ইস্তফা দিয়েছেন, লেখালেখি বিঘ্নিত হয় বলে। ৪ বছর জাপানে এসে থেকেছেন মূলত স্রেফ একটা বই লিখতে!

একজন সবার্থক অভিনয় শিল্পী যত ধরনের চরিত্রে অভিনয় করেন ততগুলিই জীবন যাপনের স্বাদ পান।
অপরদিকে সাধারণ হিসেবে মানুষ কল্পনাতেও নিজের চেয়ে খুব বেশী কিছু ভাবতে পারেনা। একজন নিরন্ন কৃষক কোটিপতির জীবনের গল্প জানেনা। আজন্ম ধনবানও লিখতে পারেনা ক্ষুধার স্বরূপ ।
এমনকি মানুষ পড়তে বা ম্যুভি দেখতে বসলেও কিন্তু নিজের বা নিজের কল্পনার মত না হলে বসে না। কিন্তু বই পাঠে অনেকগুলি জীবনে ট্রাভেল করা যায়।
কিন্তু মুখবই ( ফেইসবুক) পড়ার বদভ্যাসে আসল বই পাঠ সবার আশঙ্কাজনক ভাবে কমে গেছে। দেশে আমার বুকশেলফগুলি সমৃদ্ধ ছিল, কিন্তু জাপানে নতুন না পড়া বই জমেছে !

জোর করে তাই সেই সুঅভ্যাস ফিরিয়ে আনতে আমাদের এখানের নন- জাপানীজ শিক্ষক গবেষকদের একটি বুক ক্লাবে জয়েন করলাম । আমেরিকান শিক্ষক বন্ধু পরিবারের আমন্ত্রণে ।

বুক ক্লাব দেশে বা যে কোনওখানে যে কেউ করতে পারে।
মাসে বা নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট বইয়ের পাঠ প্রতিক্রিয়া, আলোচনার মাধ্যমে অজানা বা খটকা লাগা কোনো জায়গা নিয়ে প্রশ্ন করে জানা। খুবই আনন্দময় একটা মুহুর্ত, ট্রাস্ট মি!

সম্প্রতি শেষ করেছি মিন জিন লি"র " পাচিনকো" । অসাধারণ !! অসাধারণ !!!! ( সম্ভব হলে বাংলায় অনুবাদ করে সবাইকে পড়তে দিতাম) !

মনে করতে পারিনাই শেষ কবে একটা বই পড়ে এত আনন্দ পেয়েছি, এত বুঁদ হয়ে গেছি !
বলতে পারেন সময় পেলাম / পাব কোথায়?
- আমি অডিবল ডট কম এ ( বই পড়ে শোনানোর অপশনে) কাজ করতে করতে শুনেই ৪ দিনে শেষ করেছি, ৫০০ পাতার বই।
কাজেই আপনারা বিছানায় শুয়ে বা জ্যামে বসেও পারবেন।

এই যে ফেইসবুকের জন্মদাতা , তিনিও সপ্তাহে / দুই সপ্তাহে একটা বই শেষ করেন। এই বিষয়ে তাঁর অনুপ্রেরণা বিল গেইটস পড়েন ৫ দিনে ১টা, আবার গেইটস এর অনুপ্রেরণা ধনবান ওয়ারেন বাফেট পড়েন দিনে ৫০০ পাতা আর ৫টা পত্রিকা ( ৬ ঘন্টা) ।

* উল্লেখ্য , বিশ্বের সবচেয়ে বড় বই " দ্য ব্লাহ স্টোরি" ছিল ১৭ হাজার ৮৬৮ পাতা। ( অবশ্যই আমি পড়িনাই) ।
আর , অল টাইম ক্লাসিক ওয়ার এন্ড পিস , লা মিসারেবল, গোন ইউথ দ্য উইন্ড ১১০০ পাতার

তো শুরু করে দিন!
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৯ সকাল ৯:৫৭
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×