somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম ভোটে নতুন সমীকরণ এবং ‘খিজির আঙ্কেল’

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু’সপ্তাহ আগে ডেমোক্র্যাটরা খিজির খানকে নিয়ে একটি দারুণ বিজ্ঞাপন প্রকাশ করেছেন। বিজ্ঞাপনে ডোনাল্ড ট্রাম্পের কাছে খিজির খান প্রশ্ন রাখেন, আপনার আমেরিকায় আমার সন্তানের কি কোনো স্থান আছে? ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খানের (২৭) বাবা খিজির খান। পাকিস্তানি মুসলিম খিজির খান কয়েক মাস আগে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তার ছেলের আত্মত্যাগের কথা স্মরণ করে মুসলিমবিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পকে তুলোধোনা করেছিলেন। বিজ্ঞাপনটি প্রকাশের পর খিজির খান মার্কিন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। দক্ষিণ এশিয়ান মার্কিনিদের কাছে তিনি এখন অত্যন্ত জনপ্রিয় ‘খিজির আঙ্কেল’।
ডোনাল্ড ট্রাম্পকে ‘বাজে প্রার্থী’ আখ্যা দিয়ে খিজির খান জানান, ডেমোক্র্যাটিক কনভেনশনে বক্তৃতা ও তার সূত্রধরে ট্রাম্পের সমালোচনার শিকার হওয়ার পর সারা দেশ থেকে মানুষ তাকে উৎসাহিত করেছে। সাধুবাদ জানিয়ে তিনি ও তার স্ত্রীকে ‘উদার আমেরিকার প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন অনেকে। অথচ ২০০৮ সালের নির্বাচনেও খিজির খানের এতখানি গুরুত্ব পাওয়া সম্ভব হত না। সেই বছর বারাক ওবামার একটি সমাবেশে হিজাব পরা দুই মহিলাকে মঞ্চের কাছে বসতে বাধা দেয় এই ডেমোক্র্যাট স্বেচ্ছাসেবকরাই। বারাক ওবামার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলা ‘মুসলিম গুজব’ ঠেকাতেই এমনটা করা হয়েছিল। বেশ কয়েক বছর ধরেই ওবামাকে এটি সহ্য করতে হয়েছে।
২০০৩ সালে বুশ ও ২০০৮ সালে ম্যাককেইনের প্রচারের জন্য বড় অঙ্কের তহবিল সংগ্রহ করেছিলেন মুসলিম ফর আমেরিকা সংস্থার কর্তারা। এবার অধিকাংশই হিলারির পক্ষে। কারণ একটাই, ডোনাল্ড ট্রাম্প! এক সমীক্ষায় দেখা গিয়েছে, মুসলিম ভোটের শতকরা ৭০ ভাগ পাবেন হিলারি। ক্রমবর্ধমান ইসলামভীতি মার্কিন মুসলিমদের আরও বেশি করে রাজনীতিতে সক্রিয় হতে উদ্বুদ্ধ করেছে। যদিও মুসলিমরা মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ, তবু ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত। মার্কিন মুসলিমদের বেশির ভাগের বাস মিশিগান, ওহাইয়ো, ভার্জিনিয়া কিংবা ফ্লোরিডার মত দোদুল্যমান ভোটের রাজ্যগুলিতে। একটি মুসলিম পর্যবেক্ষক সংস্থার রিপোর্টে দেখা গিয়েছে, ২০১২ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম ভোটারের সংখ্যা শতকরা ৩০ ভাগ বেড়েছে। এই মুসলিম ভোট ব্যাংক সহজেই এই অঙ্গরাজ্যগুলিতে নির্বাচনী লড়াইয়ের পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছে ওয়ালস্ট্রিট জার্নাল।
নির্বাচনে মুসলিম ভোটাররা ফ্যাক্টর হয়ে উঠেছেন বলে মনে করছেন ভোট বিশেষজ্ঞরাও। এবারই প্রথম মুসলমানরা একটি গ্রুপ হিসেবে স্বতন্ত্রভাবে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে আবির্ভূত হয়েছেন বলে মনে করেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল ইকোনমি বিভাগের অধ্যাপক শারিন হেলোরান। ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী বক্তব্যের পর মুসলিম ভোটাররা আগের চেয়ে অধিক সচেতন হয়েছেন। বিশেষ করে এবারই প্রথম আমেরিকার মসজিদগুলি ভোটারদের উদ্ধুদ্ধ করতে ভূমিকা পালন করছে। শুধু তাই নয় ভোটার রেজিষ্ট্রেশন করেই মুসলিম কমিউনিটির নেতারা ক্ষান্ত হননি। ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে ভূমিকা রাখছেন মুসলিম কমিউনিটির নেতারা। সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×