somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রণাঙ্গনের দিনগুলিঃ নলুয়া ও তেলিয়াপাড়ায় এ্যামবুশ

২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন একেকটা অসামান্য বীরত্বের অমরগাথা। তেলিয়াপাড়া ও চুনারুঘাটের মধ্যবর্তী স্থানের একটি চা বাগানের নাম নলুয়া। চুনারুঘাট থানাধীন এই বাগানে মুক্তিবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অপারেশন সংঘটিত হয় ১৪ মে তারিখে। মুক্তিযোদ্ধারা সংখ্যায় মাত্র ১৩ জন। নেতৃত্বে রয়েছেন হাতকাটা সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মতিউর রহমান। একাত্তরের এই দুর্ধর্ষ ক্যাপ্টেনের একটি হাত কাটা ছিল। যাই হোক, ফিরে যাই আবার নলুয়া চা বাগানে। শহর থেকে বেশ দূরে রাস্তার দু’পাশে এই চা বাগানটি। মাঝের নির্জন রাস্তা চলে গেছে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা অভিমুখে। হবিগঞ্জ মহকুমার শায়েস্তাগঞ্জ থানার কয়েক মাইল পূর্বে বাগানের ভিতর দিয়ে চলে যাওয়া রাস্তাটি একটি গিরিসংকটের মধ্যে অবস্থিত। উত্তাল একাত্তরে হাতকাটা সাব-সেক্টরটি ৩নং সেক্টরভুক্ত ছিল।

পূর্বাহ্ণে মতিউর রহমান তাঁর দলবল নিয়ে বাগানের ভিতর একটি সুবিধাজনক স্থানে শক্তিশালী মাইন স্থাপন করেন। তারপর ওঁত পেতে বসে থাকেন রাস্তার দু’পাশে পাক বাহিনীর কনভয়ের জন্য। দুপুরে সিলেটের দিক থেকে একটি বিশাল পাকিস্তানি বাহিনী অগ্রসর হতে থাকে। এক সময় তারা ঢুকে পড়ে এ্যামবুশের ভেতরে। মুহূর্তে বিস্ফোরিত হয় মাইন। বিকট শব্দ করে উল্টে পড়ে সামরিক যান। এক এক করে চোখের পলকে ধ্বংস হল ৩টি গাড়ি। বিকল হয় আরও দু’টি। বিকল হয়ে যাওয়া গাড়ি থেকে নামতে চেষ্টা করা পাকিস্তানি সৈন্যদের ওপর একযোগে গর্জে উঠলো মুক্তিযোদ্ধাদের সবকটা অস্ত্র। ব্যস, একে একে খতম ৬৫জন খানসেনা। সফল অপারেশন শেষে ক্যাপ্টেন মতিউর তাঁর ট্রুপস্ নিয়ে নিরাপদে কেটে পড়েন। ফিরে আসেন আপন আশ্রয়স্থলে।

নলুয়া বাগানে মুক্তিবাহিনীর হাতে প্রচণ্ড মার খাবার পর পাকবাহিনীর শক্তিসামর্থ্য কিছুটা কমে আসে। তাই চুনারুঘাট থেকে তাদের আরও সৈন্য সংগ্রহ করে আনতে হয়। পুনর্গঠিত হয় তাদের বাহিনী। পুনরায় শক্তি সঞ্চয় করে তারা আবার রওনা হয় ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে। কিন্তু ভাগ্য যে আজও তাদের সাথে নেই। ১৬ মে তেলিয়াপাড়া অতিক্রম করে যাবার সময় এবার তারা পড়ে ক্যাপ্টেন মতিনের ফাঁদে। সিমনা সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মতিন তাঁর দলবল নিয়ে একযোগে আক্রমণ করে খতম করেন ৪০জন পাকসেনা আর ধ্বংস করেন একটি সামরিক কনভয়। আর এভাবেই একের পর এক দুর্ধর্ষ অপারেশেনের দ্বারা গঠিত হয়েছিলো ২৬৬ দিনের সেই রণাঙ্গনের দিনগুলি।


হাতকাটা সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মতিউর রহমান


সিমনা সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মতিন

সূত্রঃ
১. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস – সেক্টর তিন
২. সিলেটের যুদ্ধকথা - তাজুল মোহাম্মদ


রণাঙ্গনের দিনগুলিঃ মনতলার যুদ্ধ (১৫- ২১ জুন ’৭১)
রণাঙ্গনের দিনগুলিঃ তেলিয়াপাড়ায় গেরিলা আক্রমণ
রণাঙ্গনের দিনগুলিঃ অপারেশন জাতিসংঘ গ্যারেজ
রণাঙ্গনের দিনগুলিঃ আমেরিকান এক্সপ্রেস ব্যাংক অপারেশন
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×