স্ট্রীট পেইন্টিং (Street painting) এক ধরণের চিত্রকল্প শিল্প। একে পেভমেন্ট আর্ট বা সাইডওয়াক আর্টও বলা হয়ে থাকে। সাধারণত এই ধরণের ছবিগুলো আঁকা হয় রাস্তায়, ফুটপাতে এমনকি শহরের কেন্দ্রে। আর আঁকিবুঁকির উপাদান প্রধানত চকপেন্সিল। আধুনিক স্ট্রীট পেইটিংয়ের উৎপত্তিস্থল ব্রিটেন। ব্রিটেনে স্ট্রীট পেইন্টারদের বলা হয় স্ক্রীভার (screever)। এটি একটি অপ্রচলিত শেক্সপেরিয়ান শব্দ। তবে সাধারণভাবে এই ধরণের
পেইন্টারদের চক আর্টিস্ট বলা হয়ে থাকে। আসেন, এইবার কয়েকটা স্ট্রীট পেইন্টিং দেখে নিই......
পলিটিশিয়ানদের শেষ পরিণতি নাকি এটি। আমার কথা না। ১৯৯৭ সালের সাধারণ নির্বাচনের আগে ব্যাংক অব ইংল্যান্ডের সামনের রাস্তায় এটা আঁকা হয়।
আররে, গেলো তো পড়ে!!!
টানেলে ঢুকছে ট্রেন নাকি বেরোচ্ছে? মনে হয় অনেক আগেই ঢুকে গেছে। এটাই শেষ বগি।
ছোটবেলায় কারা কারা গোসলের সময় বাথটাবে বা বড় গামলায় এরকম নৌকা চালনা করতে গিয়ে আমার মতো মায়ের বকুনি খেয়েছেন?
ব্যাটা পাম্প ছাইড়া রাস্তায় বেহুদা পানি ঢালতাছে। ওরে ধইরা মাইর দেওন দরকার। কি কন?
সেই সুদূর নির্জন আর্কটিকে মাছ শিকার। আসলে নির্জনতাতেই আসল প্রশান্তি
বিশাল লাফ
বাবুরাম সাপুড়ে, কেন বসে বাপুরে। একটু ছন্দ আনা মন্দ না, কি বলেন?
ট্রান্সফরমার মুভির কথা মনে আছে? নিউ ইয়র্ক সাবওয়ে থেকে মাউন্টেন ডিউ হাতে বেরিয়ে আসছে একটা ট্রান্সফরমার।
দেখছেননি ভাই, কত্তারা কুহের বুতুল!!
মাইয়া মাইনসের এতো সাহস বালা না।
ডানজিয়ন অর্থাৎ শাস্তিখানা
রাস্তাঘাটে এই ধরণের স্কেচ এঁকে চোরবাবাজিদের বোকা বানানো যাবে।
এখান থেকে লম্ফ দিলে মরার চান্স নেই। আরে, মরবেন কেমবায়! আপনি তো এখান থেকে লাফই দিতে পারবেন না।
এই ছবিটা দেখে ক্যান যে এতো হাসি পাচ্ছে জানি না।
মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে, মাইনসে এইসব পারে কেবা করে!
পিলে চমকানো বিরাটকায় শামুক। এমন একটা শামুক বাস্তবে থাকলে কি হতো একবার ভেবে দেখেছেন? জাস্ট বিষয়টা মাথায় নিয়ে একটু চিন্তা করে দেখুন। আমার তো ভাবতেই গা গুলিয়ে আসছে।
হ্যালো, মিস্টার বিগ ফ্রগ......
ভয় পাবেন না, বাস্তবের পড়া নয় এটা......
আসলেই, দারিদ্র্যকে চিরতরে ইতিহাসপাঠ্য করে ফেলতে হবে। কিন্তু তা কি বাস্তবে সম্ভব?
শিল্পী নিজেই ব্যস্ত নিজের ছবি আঁকায়। আর পোজটা দেখেছেন? যেমন করে সে ছবি আঁকছে ছবিতেও সেরকমই একটা ভাব ফুটিয়ে তুলেছে।
আচ্ছা, এই কার্টুন ক্যারেকটারটার নামটা যেন কি? মনে পড়ছে না। কেউ কি জানেন?
তবে এইসব ছবি দেখতে হলে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে দেখতে হবে। তার অন্যথা হলে ছবিতে গড়বড় হয়ে যাবে। এই যেমন নিচের এই ছবিটিতে একটা বড়সড় গলদা চিংড়ি আর ছোট্ট একটা বাচ্চা দেখা যাচ্ছে।
এখন এই একই ছবিকে অন্য দিক থেকে দেখলে কেমন দেখায় একটু দেখুন......
একটু আগে দারিদ্র্যকে চিরতরে ইতিহাসপাঠ্য করে ফেলার যে ছবিটা দেখেছিলেন তাকেই যদি এখন অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন...
সবগুলো ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣
কিছু ধাঁধাবিজড়িত (Illusion) ছবির সমাবেশ- প্রথম কিস্তি
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


