somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যান্ডফোনের সেই দিনগুলোর প্রেম :!> :#> :!> :#> :!> :#> একটি টেলিফিল্মের আলোকে কিছু কথা

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময়টা সেই নব্বইয়ের দশকের যখন প্রেমিক প্রেমিকারা মা-বাবার চোখ রাঙানি কিংবা বড় ভাইয়ার কড়া বারণকে উপেক্ষা করে ল্যান্ড ফোনে প্রেম করতো। তখন না ছিল মোবাইল ফোন, না ছিল ফেসবুক। কপোত কপোতীগণ তখন ‘সাত সমুদ্র তেরো নদীর’ বাধা ডিঙিয়ে একে অপরের সাথে যোগাযোগ করতো। তাদের সেই কষ্টার্জিত আলাপনে ছিল একরাশ ভালোবাসা, হৃদয় নিংড়ানো আবেগ আর আগামী দিনগুলোর জন্য বোনা স্বপ্নের সমাহার। তখনের একটুখানি খুনসুটি ছিল প্রেমিক প্রেমিকাদের নিত্যনৈমিত্তিক প্রেমের অনস্বীকার্য অংশ। এই সেই নব্বইয়ের দশকের কঠিন প্রেম যাকে এখনের নিত্য বদল প্রেমের ঠুনকো সম্পর্কের মাঝে খুঁজে মেলা ভার। এখন সকালের পরিচয়ে দুপুরে প্রেম, আর দুপুরে প্রেমের মোহভঙ্গে বিকালেই ব্রেকআপ, তারপর সন্ধ্যায় নতুন কারো সন্ধানে হন্যে হওয়া আর রাতেই আরেকজনকে পেয়ে যাওয়া, শেষতক আবার সেই চক্র অর্থাৎ সকালের পরিচয়ে দুপুরে......

এখন সবার মুঠোতে মিনিমাম একটা করে মুঠোফোন। ১৮ হওয়ার আগে বালক-বালিকাদের থাকে ফেসবুক একাউন্ট। কারো কারো আবার ফলস আইডি দিয়ে একাধিক একাউন্ট। এখনকার জমানার ছেলেমেয়েদের (আমিও অবশ্য এই এখনকার জমানারই) পরীক্ষায় পাশ করা লাগুক আর না লাগুক প্রেম করা চাইই চাই। শতে ৯০ জন পাওয়া যাবে যারা কিনা ক্লাস নাইনে উঠতে না উঠতে প্রেম করতে শশকের ন্যায় ব্যতিব্যস্ত হয়ে ওঠে। অবশ্য এখানে অসফল হবার চান্স খুবই কম, যেমন কম সেই সাফল্যকে সাফল্যের সাথে ধরে রাখার ক্ষমতা। আমি নব্বইয়ের সেই দশকের প্রেম দেখিনি। আর দেখবো কেবা করে! আমি যে তখন গেদা বাচ্চা না হলেও অ্যাট লিস্ট হাদা বাচ্চা তো ছিলাম। আর তাই আমার দেখা হয়ে ওঠেনি সেই নব্বই জমানার কারো প্রেমপর্ব, শোনা হয়ে ওঠেনি সেই কালের কারো প্রেমকাহানি। তবে হ্যাঁ, দুধের স্বাদ ঠিকই ঘোলে মিটেছে কিছুক্ষণ আগে। এবার কোরবানির ঈদের একটা টেলিফিল্ম দেখলাম। যার মূল উপজীব্য সেই নব্বই জমানার দুরু দুরু বুকে করা ভীরু ভীরু প্রেমের গল্প। টেলিফিল্মের নাম... একটু পরেই না হয় বলি?

একে তো থাকি হলে, তার উপর ঈদে যাইনি বাড়ি; তাই দেখা হয়ে ওঠেনি এবারের কোন ঈদ অনুষ্ঠান। অবশ্য গত কয়েক বছর ধরে ঈদে নাটক, টেলিফিল্ম বা ম্যাগাজিন অনুষ্ঠান দেখা বাদ দিয়ে দিয়েছি। দেখতে বসলে একসময় আমি নিজেই কনফিউজড হয়ে যাই যে কে কার সৌজন্যে পরিবেশিত হচ্ছে। নাটক-টেলিফিল্ম অ্যাডের সৌজন্যে নাকি অ্যাড নাটক-টেলিফিল্মে র সৌজন্যে? দশ মিনিট নাটক দেখিয়ে পনেরো মিনিটের বিজ্ঞাপন যন্ত্রণা আপনাদের কারো সহ্য হলে সেটা আলহামদুলিল্লাহ্‌ কিন্তু আমার ক্ষেত্রে সেটা ইন্নানিল্লাহ...... আর তাই এখন নাটক-টেলিফিল্ম ‘ লাইভ দেখা’ (অর্থাৎ টিভিদর্শন) আমার জন্য ‘সুদূর’ অতীতের একটা কিছু। যদি শুনি কোন নাটক বা টেলিফিল্ম ভালো লেগেছে সিংহভাগ আমজনতার (বেশীরভাগ সময়ে এই আমজনতা আমার হলের পোলাপানরাই থাকে) তখন সেটা ইন্টারনেট থেকে ডাইনলোড করে নিই। এতে অবশ্য লাভ অনেক। প্রথমত, বিজ্ঞাপনের অমানুষিক নির্যাতন থেকে বাঁচা যায়। দ্বিতীয়ত, দেখতে সময় লাগে কম আর কোন দৃশ্য ভালো লাগলে পিছিয়ে নিয়ে বার বার দেখা যায়। এগুলোর কোনটাই দূরদর্শন দর্শন করে পাওয়া যায় না। তবে একটা সমস্যাও আছে। কাঙ্ক্ষিত নাটক বা টেলিফিল্ম টি ইন্টারনেটে পেতে (অবৈধ পন্থায় :P :P) একটু ধৈর্য ধরতে হয়। এটাকেও সমস্যা না ভেবে আমার মতো ধৈর্যচর্চার একটা উপায় হিসেবে দেখলেই হয়ে যায়। আর সেকারণেই ‘সেই কবে মরে ভূত হয়ে যাওয়া ঈদের আমেজ’ ছাড়াই দেখলাম আশফাক নিপুনের ঈদের টেলিফিল্ম ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম।



গল্পটা নব্বইয়ের দশকের ঢাকার পাশাপাশি দুইটা বাড়ির দুই প্রতিবেশী আই মিন কপোত-কপোতীর ‘দুর্গম গিরি কান্তার মরু...’ টাইপের প্রেম করা নিয়ে। একটি বাড়ির বড় ছেলে কামাল (তাহসান) প্রেম করে পুষ্প (মিথিলা) মানে পাশের বাড়ির বড় মেয়ের সাথে।

বহু কিছু করার চেষ্টা করলেও আজ পর্যন্ত প্রেম করা ছাড়া কাজের কাজ আর কিছুই করতে পারেনি এই কামাল। তিন বছর আগে বিএ পাস করে বসে থাকা কামালের বিপরীতে আছে হোম ইকোনমিক্সের রানিং স্টুডেন্ট পুষ্প। তাদের প্রেম চলে ফোনে, কোডনেম দিয়ে চিঠিতে এবং অতি কদাচিৎ অতি সতর্কতার সাথে সরাসরি। তাদের এই প্রেমের পথে বাধা হয়ে থাকে পুষ্পের হাস্যকর এবং বিরক্তিকর মটু মামা।


নানাবিধ বাধাবিপত্তি পেরিয়ে আর নিত্যনতুন কলাকৌশল আবিষ্কার ও তার প্রয়োগের মাধ্যমে চলতে থাকে তাদের ভীরু ভীরু প্রেম। আশেপাশের চরিত্রের মজাদার উপস্থিতি আর টেলিফিল্মে র নব্বই ঘরানার সেট নির্মাণ (যথাসম্ভব) যথার্থই প্রশংসার ন্যায্য দাবীদার। তবে একটা জায়গায় একটু খটকা লাগলো। আপনারা যারা দেখেছেন বা এখন আমার এই ব্লগ পড়ে (বা না পড়ে অন্য কোনভাবে ইমপ্রেসড হয়ে) দেখবেন তারা একটা বিষয় একটু খেয়াল কইরেন তো? টেলিফিল্মে র একটা জায়গায় কামালের কাছে পুস্প ফোন করে; কিন্তু কামাল সেই ফোন রিসিভ করতে পারে না। কারণ তার বাবা ফোন যে রুমে থাকে সেটা তালা মেরে রেখে গেছেন। খটকাটা ঐ তালাতেই। ‘কিকো’ ব্র্যান্ডের এতো আধুনিক তালা কি সেই সময় ছিল? আমার অল্প বুদ্ধির মোটা মাথায় তো বলে- ছিল না। তারচেয়ে বরং ঐ যে কিছুটা হ্যান্ডকাফের মতো কিছু ঐতিহাসিক তালা ছিল না, ঐগুলো একটু আঁতিপাঁতি করে খুঁজে ইউজ করলে ভালো হতো। ফ্ললেস হতো।

টেলিফিল্মে এলিটার কণ্ঠে একটা সুন্দর গান ছিল। আমার সেই রকম ভালো লেগেছে। তার সাথে মাঝে মাঝে “মন শুধু মন ছুঁয়েছে” গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক চমৎকার আবহ তৈরি করেছে। আর হঠাৎ করে (টেলিফিল্মে র মধ্যে) ম্যাকগাইভারের সেই চিরায়ত টিউনটা শুনে অনেক নস্টালজিক হয়ে পড়েছিলাম। /:)/:)/:) আসলে মিস করা সেই নব্বইয়ের দশক আর ফেলে আসা সেই দুই হাজার দশক (মানে, যুতসই কোন নাম খুঁজে না পেয়ে দু’হাজার সালের সময়কার কথাকে এভাবে বলছি) এখনের আধুনিক, স্পিডি, ফ্যাশনেবল (আর কি কি যেন বলে... যাই হোক) দশকের চাইতে হাজার গুণে ভালো ছিল, মধুময় ছিল। এখন মানুষের মধ্যে আত্মার মেলবন্ধন কমে গেছে। বেশীরভাগ মানুষ খোঁজে দেহের মিলনবন্ধন; তাতে আত্মার সম্মতি থাকুক বা নাই থাকুক। আধুনিকতার নামে আমরা হয়ে যাচ্ছি কেমন যেন খাপছাড়া, চেনা পৃথিবীতে পাশাপাশি বাস করা অচেনা গ্রহের মানুষ। এখন কয়জন প্রেমিক বা প্রেমিকা আছে তার ‘প্রিয়’ মানুষটার জন্য চিঠি লিখে অন্তরের অন্তস্তলের কথা প্রকাশ করে? দুই টাকা নিরানব্বই পয়সা খরচ করে ১০০ ম্যাসেজের একটা বান্ডল কিনে সারাদিন ম্যাসেজ পাঠায়; অথচ ছোট্ট একটা চিঠি লিখতে পারে না।

ওকে, আর কথা না বাড়াই। আজ এখানেই লেখায় ইস্তফা দিচ্ছি। বাংলাদশের খেলা আছে তা তো সবাইই জানেন। আমি অবশ্য বাংলাদেশের খেলা খুব একটা দেখি না। হার্টবিট বেড়ে যায় বহুগুণে। জাস্ট ক্রিকইনফোতে আপডেট দেখবো। লাইভ দেখবো না। /:)/:)/:) বাংলাদেশ আজও জিতবে, কোন না কোন ইতিহাস গড়বে, আমাদেরই কেউ না কেউ ম্যান অব দ্যা ম্যাচ হবে, আজই সিরিজ আমাদের হয়ে যাবে (ইন শা আল্লাহ্‌) -এই প্রত্যাশায় আজকের মতো এখানেই.........
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×