গত ২৫ মার্চের পর থেকে অফিস বন্ধ। সেই থেকে আজও অফিস খুলে নাই। বাসায় বসে আছি। প্রথম দিকে খুব খারাপ লাগত। সময় যেন আর কাটেই না। রান্না-বান্না আর ঘরের কাজে বউকে সাহায্য করে আর কত সময় পার করা যায়রে ভাই। আর্থিক অবস্থাও তেমন ভালনা। টেনশনেও আছি। এভাবে আর কিছুদিন গেলে খামু কি সেই টেনশনও ইদানিং পেয়ে বসেছে।
প্রথমদিকে প্রতিদিন সারা পৃথিবীর খবর নিতাম সাথে বাংলাদেশের আর সাথে ফেসবুক নামের বইটাই পড়তাম। সামহোয়ার ইন ব্লগে রেজিস্ট্রেশন অনেক আগে করা ছিল। আইডি পাসওয়ার্ড ভুলে গেছিলাম, সেদিন ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে লগইন করলাম।
আজ এই ব্লগে কেন লিখছি? গত মাসের ১৫/১৬ তারিখের দিকে হঠাত মনে হল একটা ডোমেইন কিনি, ইন্টারনেট নিয়ে আমার সামান্য নলেজ যেহেতু আছে, হোম কুয়ারেন্টাইনে ঘরে বসে একটা অয়েব সাইট বানালে কেমন হয়? সেই চিন্তা থেকে সেদিন রাত ২টার দিকে মনে হল দেখি কিছু করা যায় কিনা। একটা ডোমেইন কিনলাম। ভাবলাম কিছু শিখার চেষ্টা করা যাক। দেখি একটা ব্লগের সাইট বানানো যায় কিনা
কিছু কন্টেন্ট লিখার চেষ্টাও করলাম। দুই এক্টার লিংক নিচে দিলাম। কেও চাইলে ঘুরে আসতে পারেন।
কিম জং-উন এর সাতকাহন-বর্তমান পৃথিবীর সর্বকনিষ্ঠ রাস্ট্রনায়কের পারিবারিক ইতিহাস।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের বিলাসি জীবন-যাপন।
ভাল থাকবেন সবাই। দোয়া করবেন দ্রুত এই ভাইরাস থেকে আমরা যেন মুক্তি পাই।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২০ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




