somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবেই হয়তো হাজারো রাজীব ঝরে যায়

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবদুল কাদেরের কথা মনে আছে তো ?? সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগে পড়ুয়া ছেলেটি, যাকে পুলিশ মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে থানা-হাজতে নিয়ে নির্যাতন চালিয়েছিলো। সেই নির্যাতনের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মাঝে, মিডিয়ায় ঝড় উঠেছিলো। এখন সেই কাদের এখন অনেকটাই সুস্থ এবং নিয়মিত ক্লাসও করছেন। যদিও তার জীবন থেকে হারিয়ে গেছে মুল্যবান কিছু সময়। তখন যদি মিডিয়াতে কিংবা রাষ্ট্রীয় দৈনিকগুলোতে এ ব্যাপারে জোরালো প্রতিবাদ না হত তাহলে হয়তো কাদেরের ব্যাপারটা আজীবন অন্ধকারেই থেকে যেত। মিথ্যা অভিযোগে থানায় কাটানো তার প্রথম রাতের দুঃষহ স্মৃতি নিয়ে সে ধুকে ধুকে জীবনটাকে পার করত। এই ঘটনা থেকেই বুঝা যায় যে বাংলাদেশ পুলিশের হাত কত বড় !!

আমাদের সবার চোখের অন্তরালে এমনই আরেক "কাদের" মিথ্যা অভিযোগে জেলের ঘানি টানছে। তার পুরো নাম রাজীব হোসেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র। তাকে গত ৬ নভেম্বর মিরপুর ১ নম্বর থানায় বোমা বিস্ফোরণ এবং ১০ নভেম্বর মিরপুর ২ নম্বর থানায় গাড়ি ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়। আসলেই কি রাজীব দায়ী এসবের জন্য ??

প্রথমত, রাজীব ৬ নভেম্বর বোমা বিস্ফোরণের সময় সারাদিন একাডেমিক কাজে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। এমনকি সে ডিপার্টমেনটের ক্লাসেও অংশগ্রহণ করে। (বিভাগীয় শিক্ষকগণ এর সত্যতা নিশ্চিত করেছেন)
দ্বিতীয়ত, গত ১০ নভেম্বর রাজীবের মিডটার্ম পরীক্ষা ছিলো ৪.৩০ টা পর্যন্ত। সে পরীক্ষা শেষে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বিকাল ৫.৩০টায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে মিরপুরে নিজ ছাত্রাবাসে ফিরে যায়। রাতে ছাত্রাবাস থেকে তাকে এবং তার ছোট ভাই নাসিমকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন রাজীব পরবর্তী দিনে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিলো। অন্যদিকে নাসিম ঐ দিন সকালে তার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য ছাত্রাবাসে আসে এবং সারাদিন বাসাতেই কাটায়। অথচ গাড়ি ভাংচুর হয়েছিলো বিকাল ৫টায়। তখন রাজীব এবং তার ভাই কারোরই সেখানে উপস্থিত থাকার প্রমাণ নেই।
আর সবচেয়ে ভয়ানক অবস্থা হচ্ছে এই যে গ্রেফতারের পর রাজীবকে তার পরিবার এবং বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। থানায় নেওয়ার সাথে সাথে তাকে মারধরও করা হয়েছে।



নির্দোষ হওয়ার পরও পুলিশের গ্রেফতার বাণিজ্যের শিকার হয়ে রাজীব এখন কাশিমপুর কারাগারে লোহার শিকলবাধা অবস্থায় দিন পার করছে। এখন তার বন্ধুরা যথাসাধ্য এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছে।




হয়তো রাজীব মুক্তিও পাবে। কিন্তু রাজীবের অন্যায় গ্রেফতার আমাদের সামনে কিছু প্রশ্ন রেখে যায়।
১) রাজীবের আগামীকাল(১০.১২.১২) সেমিষ্টার ফাইনাল পরীক্ষা। কে জানে সে এটাতে অংশগ্রহণ করতে পারে কিনা !! যদি না পারে, তাহলে এর দায় কার ?? তার শিক্ষাজীবনে এমন ক্ষতির জন্য পুলিশ কি কোন ক্ষতিপুরণ দিবে?
২) প্রথমে লিমন, এরপর কাদের এবং এখন রাজীব। আর কতদিন পুলিশের এমন গ্রেফতার বাণিজ্য চলবে ?? ক্ষমতার স্বাদ পেয়ে কি তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে না !!
৩) রাজীব এবং কাদেরের ভাগ্য ভালো যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাবির ছাত্রদের গায়ে নুন্যতম আচড় পরলেও সেটা নিয়ে প্রতিবাদ করার মানুষের অভাব হয় না। কিন্তু গ্রামের-মফস্বলের যেসব রাজীবরা বিনা দোষে মিথ্যা অভিযোগে জেলে ধুকে ধুকে মরছে তাদের কি হবে ?? নাকি তারা বাংলাদেশের নাগরিক না ??

হয়তো এভাবেই হাজারো রাজীব আমাদের চোখের আড়ালেই ঝরে যায় !!


তথ্যসুত্রঃ
১)News Age
২)কালের কন্ঠ
৩)Banglanews24.com
৪) সামুতে এর আগেই এটা নিয়ে একটা পোষ্ট দেওয়া হয়েছিলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই পোষ্টে একমাত্র আমি ছাড়া আর কেউ কমেন্ট করেনি।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২২
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×