somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন ঈদকে শেয়ার করি

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবারের মতো এবারেও ঈদে বেশ মজা হবে। মার্কেটগুলোতে মানুষের ভীড় জমে উঠেছে। জমে উঠছে আনন্দ। সেই সাথে আরেকটি বিপরীত চিত্রও দৃশ্যমান। রাস্তার পাশে , ফুটপাথে ভিখারী, দুস্থ মানুষের ভীড়ও লক্ষনীয়। শতছিন্ন জামা বা শাড়ী গায়ে ওরা ভিক্ষা করছে। কিংবা ছোট ছোট শিশুরা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে । চোখে অর্থহীন দৃষ্টি , গন্তব্য জানে না। কখনো কখনো ওদের দেখা যায় বড় বড় শপিং মলগুলোর গেটের বাইরে ঘুরে বেড়াতে কিংবা আলোকোজ্জল দোকানগুলোর দিকে তাকিয়ে থাকতে। ওদের কাছে ঈদের অর্থ হয়তো দীর্ঘশ্বাস কিংবা হতাশা। মাঝে মধ্যে আমরা ফিরে তাকাই , কেউ কেউ একটু দু:খ পাই - আবার ভুলে যাই। এই ভুলে যাওয়াটা রোধ করতে পারলে ভালো হতো। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে হয়তো ওদেরকেও ঈদের আনন্দে শরীক করতে পারি। কিছু না, এই সামান্য ১০০ বা ২০০ টাকা খরচ হবে। যে কোন ফুটপাথ থেকে একটা জামা, কিংবা লুঙ্গি বা পাঞ্জাবী কিনে হাতে নিয়ে হাঁটতে থাকুন। তারপর সামনে যাকে পাবন তাকেই সেটা দিয়ে দেন - আপনার জন্য এটা , ঈদে পরবেন। ব্যাস, তারপর আবার আপনার গন্তব্যে - আপন আনন্দে চলে যান। আর কিছু নাই হোক ,আপনার কাপড়টা হাতে পাবার পরে সেই দুস্থের কৃতজ্ঞ মুখভঙ্গি আপনার অনেকদিন মনে থাকবে। নি:সন্দেহে এই মুহুর্তটা আপনার জন্য একটা প্রাপ্তি হবে, কারণ এটা সবসময়ের জন্য আপনার আনন্দের একটা উৎস হবে।
আসলে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। কিন্তু প্রত্যেকের ছোট ছোট চেষ্টা অনেকের জন্য অনেক বড় প্রাপ্তি বা আনন্দের উৎস হতে পারে। আমাদের ফুটপাথে এখনো ১০০-১৫০ টাকার মধ্যে কাপড় পাওয়া যায়। আসলে এই টাকাটা খরচ করা আমাদের সবার জন্যই সম্ভব। কেউ যদি বেশী দামের মধ্যে পারেন তা হলে তো কথাই নেই। ঈদকে শেয়ার করার এই নীরব প্রচেষ্টা অবশ্যই প্রকৃতির বুকে লেখা থাকবে। আপনি প্রাপ্তি হিসাবে পাবেন আনন্দের ঠিকানা।
আসুন ঈদকে শেয়ার করি - সবার সাথে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×